পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে নিরাপদ একটি অস্থায়ী নৌপথ চালুর উদ্যোগ নিয়েছে ইরান। এ বিষয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হয়েছে। আগামী সোমবার ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠেয় আঞ্চলিক বৈঠকে এ উদ্যোগের বিস্তারিত তুলে ধরা হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, বাণিজ্যিক জাহাজের জন্য নিরাপদ নৌপথ চালুর বিষয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা হয়েছে। বৈঠকে ওই আলোচনার ফলাফল আঞ্চলিক দেশগুলোর প্রতিনিধিদের সামনে উপস্থাপন করা হবে।
তিনি বলেন, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ। বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে নিরাপদ নৌপথ নির্ধারণের বিষয়ে সংশ্লিষ্ট আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সমন্বয় অব্যাহত থাকবে। ওমানে অনুষ্ঠেয় বৈঠকে ইরাকসহ পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন। বৈঠকে আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপদ পথ নির্ধারণে ইরান ও ওমানের সমঝোতার বিষয়টি গুরুত্ব পাবে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩
হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে নতুন নৌপথ চালু করবে ইরান
হরমুজে জাহাজ চলাচলে নতুন নৌপথ চালু করবে ইরান
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০৯:০৯:১২ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০৯:৪৬:০৩ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৫ বার পঠিত
ছবি সংগৃহিত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর