ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভারত সফর নিয়ে আশাবাদ, তারেক রহমানকে ঘিরে মন্তব্য দীনেশ ত্রিবেদীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ইতিবাচক প্রত্যাশার কথা জানালেন ভারতের হাইকমিশনার।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ১০:৪৬:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ১০:৪৬:৪৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৯ বার পঠিত
ভারত সফর নিয়ে আশাবাদ, তারেক রহমানকে ঘিরে মন্তব্য দীনেশ ত্রিবেদীর ছবি: সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের অপেক্ষায় রয়েছে ভারত। তিনি আশা প্রকাশ করে বলেন, অদূর ভবিষ্যতেই এই সফর অনুষ্ঠিত হবে বলে তারা প্রত্যাশা করছেন।
 
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন দীনেশ ত্রিবেদী। এর আগে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেন।
 
বৈঠক শেষে সাংবাদিকরা জানতে চান, ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না এবং এ বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না।
 
জবাবে ভারতের হাইকমিশনার বলেন, এটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর একান্ত সিদ্ধান্তের বিষয়। তবে ভারতের পক্ষ থেকে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি বলেন, সফরটি অদূর ভবিষ্যতেই বাস্তবায়িত হবে বলে তারা আশাবাদী এবং এ নিয়ে সবাই অপেক্ষায় রয়েছেন।
 
গত ১২ জুন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পেট্রাপোল বেনাপোল সীমান্ত চেকপয়েন্ট হয়ে সড়কপথে ঢাকায় এসে তিনি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের দায়িত্ব গ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।