কমনওয়েলথ বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির
১ থেকে ৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বারবুডায় সম্মেলনে নেতৃত্ব দেবেন বাংলাদেশের প্রতিনিধি দলের
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৯:১৯:৫৮ অপরাহ্ন
- আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৯:১৯:৫৮ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৬ বার পঠিত
সংগৃহীত ছবি
কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগ দেবেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আগামী ১ থেকে ৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠেয় এ সম্মেলনে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির একজন পূর্ণ মন্ত্রিসভার সদস্যের সমান সম্মান ও প্রটোকল পাবেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।