ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ইরানে গোপনে হামলা চালিয়েছিল আরব আমিরাত, দাবি রিপোর্টে পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর হামলা বন্ধ না হলে ভারতের অখণ্ডতা রক্ষা পাবে না: হেফাজত আমির ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন বক্তব্য সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী মধ্যরাতে উত্তাল ইডেন কলেজ: ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্রীদের বিক্ষোভ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত? পাকিস্তানে গাড়ি বোমা হামলায় তিন পুলিশ নিহত জনপ্রিয় নয়, বরং সঠিক সিদ্ধান্ত নিতে বিচারকদের আহ্বান আইনমন্ত্রীর পদত্যাগ করবেন না কিয়ার স্টারমার রাজধানীর বাজারে সবজির দামে আগুন: কেজি ১০০ ছাড়ালো বেশিরভাগ সবজি পশ্চিমবঙ্গে বিজেপি জয়ের পর পুশইনের আশঙ্কা, পঞ্চগড়ের ১৮০ কিমি সীমান্তে বিজিবির সতর্কতা ২৬ দিন পর উৎপাদনে ফিরল ইস্টার্ন রিফাইনারি, সৌদি জাহাজে এল কাঁচামাল কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র এক ইউনিটে ইরানকে গোপনে ভয়ংকর মারণাস্ত্র সরবরাহ করছে রাশিয়া? ইপিজেডের প্রাইমমুভার শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার বৈশ্বিক তেল সঙ্কটের কবলে আসিয়ান, সদস্য রাষ্ট্রগুলো বিপাকে সৌদি পৌঁছেছেন ৪৮৬০৫ জন বাংলাদেশি হজযাত্রী হান্টাভাইরাসে আতঙ্ক নয়, সতর্ক থাকার আহ্বান ডব্লিউএইচও’র ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও শপিংমল

১১ দফা দাবিতে সিলেটে চা শ্রমিক কনভেনশন

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ১২:৪৩:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ১২:৪৫:৫২ পূর্বাহ্ন
১১ দফা দাবিতে সিলেটে চা শ্রমিক কনভেনশন ছবি সংগৃহীত

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা নির্ধারণ, পূর্ণাঙ্গ রেশন, শিক্ষা, চিকিৎসা, ভূমিসহ মৌলিক মানবাধিকার নিশ্চিত করার ১১ দফা দাবিতে সিলেটে চা শ্রমিক কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ জুলাই) সিলেট নগরীর দরগাগেইটে অবস্থিত শহীদ সুলেমান হলে এই কনভেনশনের আয়োজন করে চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটি।

 

কনভেনশন উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে চা শ্রমিকরা প্ল্যাকার্ড হাতে মিছিল সহকারে শহীদ সুলেমান হলে এসে জড়ো হন। পরে নেতৃবৃন্দের উপস্থিতিতে সেখান থেকে একটি বড় মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে আবারও হলে এসে শেষ হয়। এরপর শুরু হয় মূল আলোচনা পর্ব। কনভেনশনটি সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অজিত রায় এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক বচন কালোয়ার। আলোচনায় অংশ নেন এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন (সাবেক সভাপতি, সিলেট জেলা আইনজীবী সমিতি), মাসুদ রানা (সমন্বয়ক, কেন্দ্রীয় নির্বাহী ফোরাম, বাসদ মার্কসবাদী), মানস নন্দী (সভাপতি, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন), সজল ছত্রীসহ অন্যান্য নেতৃবৃন্দ।


 

বক্তারা ২০২৩ সালে প্রণীত চা শ্রমিকদের নিয়ে প্রকাশিত গেজেটকে শ্রমিক স্বার্থবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান। তারা বলেন, চা বাগানের জমি দখল ও বিভিন্ন প্রকল্পের (যেমন রিসোর্ট, টি-ট্যুরিজম, রাবার বাগান) মাধ্যমে চা শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। বক্তারা সরকারি উদ্যোগে বন্ধ বা রুগ্ন চা বাগান চালুর আহ্বান জানান এবং শ্রমিকদের ভূমির অধিকার, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ, চা পাতার ওজনে প্রতারণা বন্ধ, টিকা পাতায় দ্বিগুণ মজুরি ও প্রভিডেন্ট ফান্ডের দুর্নীতি বন্ধের দাবি তুলে ধরেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাম সংকটের দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

হাম সংকটের দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী