ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে

নোয়াখালীর হাতিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, ১০ দিনে প্রাণ গেল ৬ জনের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ১০:২৯:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ১০:২৯:৪৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
নোয়াখালীর হাতিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, ১০ দিনে প্রাণ গেল ৬ জনের ছবি সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার চর ঈশ্বর ইউনিয়ন ও পৌরসভা এলাকায় এসব ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাগুলোতে এক শিশুসহ এক কিশোর প্রাণ হারায়। সাম্প্রতিক সময়ে হাতিয়ায় পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা বাড়তে থাকায় এলাকাজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।
 

মৃতরা হলেন চর ঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খাসেরহাট এলাকার পাপন চন্দ্র কাঁহারের ছেলে বর্ণব কাঁহার এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ওছখালী পুরান বাজার এলাকার মনিরের ছেলে রাব্বি (১১)।
 

পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুপুরের দিকে পরিবারের অগোচরে বর্ণব বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় পাশের এক ব্যক্তি বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে স্বজনরা দ্রুত শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

অন্যদিকে, একই সময়ে রাব্বি নামের ১১ বছর বয়সী এক কিশোর পানিতে পড়ে যায়। স্থানীয়রা জানান, সে সাঁতার জানত না। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মো. কবির হোসেন।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ দিনে হাতিয়া উপজেলায় অন্তত ৬ জন শিশু ও কিশোর পানিতে ডুবে মারা গেছে। এর মধ্যে ১১ মে সোনাদিয়া ইউনিয়নের সেকু মার্কেট এলাকায় ফরিদ মিস্ত্রির পাঁচ বছরের ছেলে সাইমন উদ্দিন সামিমের মরদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়। একই দিন চরকিং ইউনিয়নেও আরেক শিশুর মৃত্যু হয় পানিতে পড়ে।
 

এছাড়া ৯ মে চরকিং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে একটি পুকুরে পড়ে সাত বছর বয়সী এক শিশুকন্যার মৃত্যু হয়। এর আগে একই এলাকায় আরও এক দুই বছরের শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে।
 

একটির পর একটি শিশু মৃত্যুর ঘটনায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বেড়েছে। সচেতন মহল শিশুদের প্রতি বাড়তি নজরদারি, বাড়ির আশপাশের জলাশয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং শিশুদের সাঁতার শেখানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

 
 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।