ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: নিহত ২ বাংলাদেশির ঘটনায় নিন্দা, আরও দুইজন নিখোঁজ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ১০:৩২:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ১০:৩২:৩৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: নিহত ২ বাংলাদেশির ঘটনায় নিন্দা, আরও দুইজন নিখোঁজ ছবি সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশির নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই ঘটনায় আরও দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
 

সরকারের পক্ষ থেকে সংঘাত বন্ধ এবং আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতিমালা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে দূতাবাস।
 

দূতাবাস সূত্রে জানা গেছে, সোমবার রাতে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় পৃথক ড্রোন হামলার ঘটনায় আরও দুই বাংলাদেশি নিখোঁজ হন। তবে এখন পর্যন্ত তাদের অবস্থান বা অবস্থা নিশ্চিত হওয়া যায়নি।
 

এর আগে সোমবার দুপুরে লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের যেব্দীন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হন। নিহতরা হলেন সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর এলাকার আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম (৪০) এবং আশাশুনি উপজেলার কাদামাটি এলাকার আব্দুল কাদেরের ছেলে নাহিদুল ইসলাম (২০)।
 

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সময় দুপুরের দিকে তারা নিজ বাসায় অবস্থান করছিলেন। হামলার সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে মরদেহ নাবাতিয়েহর একটি হাসপাতালে রাখা হয়।
 

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস। এক বিবৃতিতে প্রবাসী বাংলাদেশিদের ‘রেমিট্যান্সযোদ্ধা’ হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
 

দূতাবাসের শ্রম বিভাগের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, রাতের হামলায় ওই এলাকায় বাংলাদেশিদের কয়েকটি আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ এখনো উদ্ধার না হওয়ায় তাদের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
 

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দক্ষিণ লেবাননে চলমান সহিংসতা ও হামলায় বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন এবং পরিস্থিতি পর্যবেক্ষণে দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

 
 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।