ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল) , ২৭ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মানবিকে অর্ধেকেরও বেশি শিক্ষার্থী ফেল, বিজ্ঞানে পাসের হার ৮০ শতাংশের ব ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন এসএসসি পাসের হার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ সৌদি আরব আগুন ১৭ জনের মৃত্যু: ৭ জনই নওগাঁর আত্রাইয়ের ৪২ ঋণখেলাপীর অর্থ উদ্ধারে আন্তর্জাতিক ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ঢাকা-গোপালগঞ্জ রুটে কাল থেকে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন গ্রামের মানুষকে শহরমুখী হতে হবে না: স্বাস্থ্যমন্ত্রী দুই দেশের সরকারপ্রধান একসঙ্গে বসলে সমস্যার সমাধান সম্ভব: হাইকমিশনার নাজিরগঞ্জে অনুমতি ছাড়াই চলছে অবৈধ খেয়া নৌকা টোল আদায় মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত দারুল উলুম দেওবন্দে ‘গঙ্গা জল’ ঢালার ঘোষণা হিন্দু রক্ষা দলের হেফাজত আমিরের কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান চ্যাটজিপিটির ফ্রি ব্যবহারকারীদের জন্য মেসেজ লিমিট তুলে নিল ওপেনএআই বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসভবনে আগুন, আইসিইউতে দম্পতি র‌্যাব নাম পরিবর্তন হয়ে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ পশ্চিমবঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে দেড় হাজার মসজিদ থেকে মাইক অপসারণ থাইল্যান্ডে বন্দুকধারীর গুলিতে শিক্ষক নিহত, হামলাকারীর আত্মহত্যা

বুধবার বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে না

১২ আগস্ট শুরু হয়ে ১৩ আগস্ট সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে গ্রহণ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৯:১৯:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৯:১৯:৫৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
বুধবার বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে না ছবি সংগৃহীত

আগামী বুধবার ১২ আগস্ট বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটতে যাচ্ছে। তবে মহাজাগতিক এই দৃশ্য বাংলাদেশ থেকে দেখা যাবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
 

সোমবার ১০ আগস্ট প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, সূর্যগ্রহণটি ১২ আগস্ট রাত ৯টা ৩৪ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হবে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে রাত ১১টা ৫ সেকেন্ডে। পরদিন ১৩ আগস্ট রাত ১২টা ৪৮ মিনিট ৪৮ সেকেন্ডে গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।
 

এরপর কেন্দ্রীয় গ্রহণ শেষ হওয়ার পর ধীরে ধীরে পূর্ণগ্রাস সূর্যগ্রহণেরও সমাপ্তি ঘটবে। গ্রহণটির সর্বোচ্চ মাত্রা হবে ১ দশমিক ০৮।
 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি যুক্তরাষ্ট্রের আলাস্কা, বেরিং সাগর, রাশিয়ার তাইমির উপদ্বীপ ও আনাদির উপসাগরসংলগ্ন এলাকা, আর্কটিক মহাসাগরের কিছু অংশ, আইসল্যান্ডের পশ্চিম উপকূল এবং ইউরোপের কয়েকটি অঞ্চলে দৃশ্যমান হবে।
 

তবে বাংলাদেশের অবস্থান গ্রহণের দৃশ্যমান এলাকার বাইরে হওয়ায় দেশের কোনো অঞ্চল থেকেই এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।