এসএসসিতে দেশের সব ক্যাডেট কলেজে শতভাগ পাস, জিপিএ ৫ পেল ৬০৭ জন
১২ ক্যাডেট কলেজের সবাই পাস, জিপিএ ৫ পেয়েছে ৬০৭ শিক্ষার্থী
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৮:৩০:৫২ অপরাহ্ন
- আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৮:৩২:২২ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২২ বার পঠিত
ছবি সংগৃহিত
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় দেশের ১২টি ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। মোট ৬১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০৭ জন জিপিএ ৫ পেয়েছে। ফলে এসব প্রতিষ্ঠানে পাসের হার হয়েছে শতভাগ এবং জিপিএ ৫ পাওয়ার হার ৯৮ দশমিক ২২ শতাংশ।
সোমবার ১০ আগস্ট এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বিবৃতিতে বলা হয়, এবারের এসএসসি পরীক্ষায় দেশের সব ক্যাডেট কলেজ থেকে অংশ নেওয়া শিক্ষার্থীরা ধারাবাহিক সাফল্যের নজির রেখেছে।
ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতির প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠন, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ক্যাডেটদের ভালো ফলাফলের পেছনে প্রতিষ্ঠানের শৃঙ্খলাপূর্ণ পরিবেশ, অভিজ্ঞ শিক্ষক ও অনুষদ সদস্যদের নিয়মিত তদারকি, ক্যাডেটদের অধ্যবসায় এবং ধারাবাহিক পড়াশোনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এ ছাড়া ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের দিকনির্দেশনা, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর