ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের

দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানের অবদানের ইতিবাচক মূল্যায়ন।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ০১:৩৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০১:৫৯:১৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৭ বার পঠিত
আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের ছবি: সংগৃহীত
আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের দুই আইনপ্রণেতা। সোমবার রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) পাকিস্তানের সেনাপ্রধান (চিফ অব ডিফেন্স ফোর্সেস) ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে তারা এ মন্তব্য করেন।
 
পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের সদস্য রায়ান কিথ এবং ওয়াশিংটন অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের সদস্য মাইকেল জেমস অংশ নেন। বিবৃতিতে বলা হয়, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, আঞ্চলিক নিরাপত্তা, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য, বেসরকারি খাতের অংশীদারত্ব এবং বৃহত্তর অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধির সম্ভাবনাও পর্যালোচনা করা হয়।
 
আলোচনায় ফিল্ড মার্শাল আসিম মুনির পাকিস্তানের অর্থনৈতিক সম্ভাবনার বিষয়টি তুলে ধরে বলেন, টেকসই আঞ্চলিক স্থিতিশীলতার মূল ভিত্তি হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্যের সম্প্রসারণ এবং আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি। তিনি বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের চলমান কাঠামোগত সংস্কারের বিষয়েও আলোকপাত করেন। বৈঠক শেষে মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানের সামরিক নেতৃত্বের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ অভিন্ন অঙ্গীকার ব্যক্ত করে।
 
আইএসপিআর জানায়, নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক স্থিতিশীলতাসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। অতীতে সম্পর্কের টানাপোড়েন থাকলেও দুই দেশ কূটনৈতিক, সামরিক ও অর্থনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে।
 
সম্প্রতি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত-পরবর্তী পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় পাকিস্তানের কূটনৈতিক তৎপরতার পর ওয়াশিংটন ও ইসলামাবাদের সম্পর্ক আরও জোরদারের লক্ষণ দেখা যাচ্ছে। এ প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রচেষ্টার স্বীকৃতি দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।