ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা

আইসিসির গ্রেফতারি পরোয়ানা বহাল, তবুও যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ১২:৪৮:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ১২:৪৮:৪৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮২ বার পঠিত
আইসিসির গ্রেফতারি পরোয়ানা বহাল, তবুও যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু সংগৃহীত ছবি
 

আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি গ্রেফতারি পরোয়ানা বহাল থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে তিনি ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা হয়েছেন বলে ইসরাইলের আরবি ভাষার প্রচারিত এক্স অ্যাকাউন্টে জানানো হয়েছে।
 

সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
 

২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি নেতানিয়াহুর সঙ্গে তার সপ্তম বৈঠক হতে যাচ্ছে। ট্রাম্পের বর্তমান মেয়াদে অন্য যেকোনো বিশ্বনেতার তুলনায় নেতানিয়াহুই তার সঙ্গে সবচেয়ে বেশি সাক্ষাৎ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
 

এদিকে গাজা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহু ও ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। পরোয়ানা বহাল থাকা সত্ত্বেও নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
 

এ ছাড়া নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে তাকে গ্রেফতারের আবেদন জানিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।