ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পদত্যাগের পর মুখ খুললেন মো. সাহাবুদ্দিন, সংবিধান রক্ষার দাবি

অসুস্থতাকে পদত্যাগের কারণ জানিয়ে অপতথ্য ও বাহ্যিক চাপের অভিযোগ নাকচ করলেন সাবেক রাষ্ট্রপতি।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ১১:১৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ১১:১৭:৪৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯০ বার পঠিত
পদত্যাগের পর মুখ খুললেন মো. সাহাবুদ্দিন, সংবিধান রক্ষার দাবি ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর মো. সাহাবুদ্দিন বলেছেন, দায়িত্ব পালনকালে তিনি সবসময় সংবিধান মেনে কাজ করেছেন এবং তিনি কোনো অপরাধী নন। শুক্রবার ২৪ জুলাই পদত্যাগের পর এক গণমাধ্যমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানান, রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সংকটময় পরিস্থিতি মোকাবিলায় কার্যকর ভূমিকা রেখেছেন।
 
পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মো. সাহাবুদ্দিন বলেন, তার শারীরিক অসুস্থতাই দায়িত্ব ছাড়ার প্রধান কারণ। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত নানা গুঞ্জনকে তিনি ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, পদত্যাগের পেছনে কোনো ফোনকল, বাহ্যিক চাপ বা অন্য কোনো প্রভাব ছিল না এবং এসব তথ্য জনমনে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে ছড়ানো হয়েছে।
 
বঙ্গভবন ছাড়ার প্রসঙ্গে তিনি জানান, আইনি বিধান অনুযায়ী পদত্যাগের পর আরও এক মাস সেখানে থাকার সুযোগ থাকলেও তিনি সেই সময় পর্যন্ত অবস্থান করবেন না। যত দ্রুত সম্ভব তিনি গুলশানে নিজের বাসভবনে ফিরে যাবেন বলে জানান।
 
দায়িত্ব পালনকালীন অবদানের বিষয়ে সাবেক রাষ্ট্রপতি বলেন, সংকটকালীন সময়ে সংবিধান অক্ষুণ্ণ রেখে নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন করাকে তিনি নিজের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখেন। তার দাবি, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা প্রয়োগ করে তিনি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন। পরবর্তীতে সেই সরকারের অধীনে রাষ্ট্র পরিচালনা, নির্বাচন আয়োজন এবং নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় রাখতে তিনি ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।