ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেখ হাসিনার আপিল নিয়ে আইনগত অবস্থান জানালেন চিফ প্রসিকিউটর

ট্রাইব্যুনালের রায়ের ৩০ দিনের মধ্যে আপিল না করলে আইনগত প্রতিকারের সুযোগ নেই
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০৩:২২:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০৩:২২:২৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
শেখ হাসিনার আপিল নিয়ে আইনগত অবস্থান জানালেন চিফ প্রসিকিউটর ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া কোনো রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল না করলে পরবর্তীতে আর আপিলের সুযোগ থাকে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, এই বিধান সবার জন্য সমানভাবে প্রযোজ্য—পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদ হোক কিংবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় মাওলানা আবুল কালাম আজাদের আপিলের বিষয়টি নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে চিফ প্রসিকিউটর আইনগত অবস্থান ব্যাখ্যা করেন।
 

আমিনুল ইসলাম বলেন, মাওলানা আবুল কালাম আজাদকে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছিল। তিনি দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে আপিল করেননি। আইনের ২১(৩) ধারায় রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে। এই সময়ের মধ্যে আপিল না করলে তা পরবর্তীতে গ্রহণযোগ্য হবে না। আসামি পলাতক অবস্থায় থাকুন বা কারাগারে থাকুন—সবার ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য।
 

চিফ প্রসিকিউটর আরও জানান, সম্প্রতি আপিল বিভাগে মাওলানা আবুল কালাম আজাদের মামলার বিষয়ে শুনানি হয়েছে। সেখানে প্রসিকিউশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট আইন তুলে ধরা হয়েছে। তবে তার আপিল এখনো আপিল বিভাগ গ্রহণ করেনি। ফলে এ বিষয়ে আপিল বিভাগে কোনো বিচারিক কার্যক্রম বর্তমানে বিচারাধীন নেই বলেও জানান তিনি।
 

এদিকে রায়ের পর ৩০ দিনের মধ্যে আপিল না করলে অন্য কোনো ফোরামেও আইনগত প্রতিকার চাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন আমিনুল ইসলাম। তার ভাষ্য, নির্ধারিত সময়সীমা পার হয়ে গেলে ট্রাইব্যুনালের রায় বাস্তবায়ন করা ছাড়া আইনগতভাবে আর কোনো বিকল্প থাকে না।
 

তবে কোনো সাজা স্থগিত করার ক্ষেত্রে সরকারের নিজস্ব ক্ষমতা রয়েছে বলেও উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, সরকার চাইলে যেকোনো ব্যক্তির সাজা স্থগিত করতে পারে। এটি সরকারের অন্তর্নিহিত ক্ষমতা এবং তা প্রয়োগ করা হবে কি না, সেটি সরকারের সিদ্ধান্তের বিষয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।