ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের

সংঘাত নয়, আলোচনার মাধ্যমে রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সংঘাত এড়িয়ে সমঝোতার ভিত্তিতে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৯-২০২৬ ০৯:৫৯:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৬ ০৯:৫৯:৪৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
সংঘাত নয়, আলোচনার মাধ্যমে রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির ছবি সংগৃহীত

রাজনীতির নামে সংঘাত ও হানাহানি পরিহার করে আলোচনা এবং সমঝোতার মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার ৬ সেপ্টেম্বর বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক সমাজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, অনেক ত্যাগ ও রক্তপাতের বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছে। দেশের গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও কার্যকর করার প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয়েছে। ঠাকুরগাঁওয়ে শিল্প কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং শিগগিরই কৃষি খাতে বিনিয়োগকারীদের নিয়ে আসার উদ্যোগ নেওয়া হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষ কোনো ধরনের ঝামেলা পছন্দ করেন না। প্রত্যেকে নিজ নিজ রাজনৈতিক মতাদর্শ নিয়ে রাজনীতি করবেন, তবে কোনো ধরনের সংঘাতে না জড়ানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

এ সময় ঠাকুরগাঁওয়ে একটি স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনার কথাও জানান রাষ্ট্রপতি। এর আগে দুপুর সোয়া ১টার দিকে সার্কিট হাউজে পৌঁছালে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি পারিবারিক কবরস্থানে গিয়ে বাবা ও মায়ের সমাধিতে দোয়া পাঠ করেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার দুপুর ১টার দিকে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁও পৌঁছান। দুই দিনের সফর শেষে সোমবার তার ঢাকায় ফেরার কথা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।