ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির মামলায় গ্রেপ্তার শিক্ষার্থী সিফাত আব্দুল্লাহর জামিন আবেদন গ্রহণ করেননি গাজীপুর আদালত।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০৩:০২:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০৩:০২:১১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৪ বার পঠিত
বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর ছবি: সংগৃহীত
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করার অপরাধে গ্রেপ্তার সেই সিফাত আব্দুল্লাহর সন্ত্রাসবিরোধী আইনে মামলার শুনানি শেষে জামিন হয়নি।
 
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আলাদত ৫ এর বিচারক রাকিবুল ইসলাম তার জামিন আবেদন গ্রহণ করেননি ৷
 
শুনানি শেষে ক্ষোভ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি বলেন, আমরা জামিন চেয়েছিলাম তার কিন্তু আদালত জামিন দেননি। সিফাত আব্দুল্লাহর বিদ্যুৎ নিয়ে ও জ্বালানি সংকট নিয়ে যে বক্তব্যের কারণে বা গালিগালাজের কারণে আলোচনায় এসেছে, সে বিষয়ে এজাহারে নেই। রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও শুনানিতে এ বিষয়ে তোলেননি।
 
তিনি বলেন, ৪ জুনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। যার সঙ্গে সিফাত আব্দুল্লাহর কোনো সম্পর্ক নেই। এটি রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে।
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকির রহমান বলেন, গ্রেপ্তার সিফাত ফ্যাসিবাদের দোসর। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। আজ তার পক্ষে আইনজীবীরা জামিন চায়, তবে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করেছেন। তিনি পতিত আওয়ামী লীগ সরকারের এজেন্ডা হিসেবেই কাজ করেছে। তিনি ৫ আগস্ট এর আগে থেকেই ফ্যাসিস্টদের হয়ে কাজ করেছে, তা এখন অব্যাহত রেখেছে।
 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক আলীর নাছের খান বলেন, সিফাত আব্দুল্লাহ এনসিপির একজন সক্রিয় কর্মী। বিগত সময়ে সে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে। তার আন্দোলনের ছবি ভিডিও সবই সংগৃহীত রয়েছে। এখন তাকে বিভিন্ন ট্যাগ দিয়ে রাজনৈতিকভাবে হ্যারেজমেন্ট করা হচ্ছে। এটি এক ধরনের নতুন ফ্যাসিজমেরী অংশ।
 
৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাসা থেকে তাকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পুলিশ। পরে রাত ৯টার দিকে তাকে থানায় নিয়ে আসা হয়। সিফাত আব্দুল্লাহ রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনের পুরনো একটি মামলার ৪ সেপ্টেম্বর দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।