ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লন্ডনে নিলামে দুই পেন্টহাউস, মালিকানা নিয়ে প্রশ্ন

৩ কোটি ৬০ লাখ পাউন্ডে কেনা সম্পত্তির সঙ্গে মোজতবা খামেনির যোগসূত্রের অভিযোগ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০৯:৪৯:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০৯:৪৯:৩৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৪ বার পঠিত
লন্ডনে নিলামে দুই পেন্টহাউস, মালিকানা নিয়ে প্রশ্ন ছবি সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনের অভিজাত কেনসিংটন এলাকায় প্রায় ৩ কোটি ৬০ লাখ পাউন্ডে কেনা দুটি বিলাসবহুল পেন্টহাউস নিলামে উঠছে। কাগজে-কলমে সম্পত্তি দুটির মালিক ইরানের প্রভাবশালী ব্যাংকার আলি আনসারি হলেও এগুলোর চূড়ান্ত সুবিধাভোগী হিসেবে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নাম উঠে এসেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ৩এ প্যালেস গ্রিন ভবনের পেন্টহাউস দুটি ২০১৪ ও ২০১৬ সালে আনসারি কিনেছিলেন।

এর মধ্যে একটি ৩ হাজার ৯৪৪ বর্গফুটের পাঁচ বেডরুমের ডুপ্লেক্স। ২০১৬ সালে এটি ১ কোটি ৯০ লাখ পাউন্ডে কেনা হলেও বর্তমানে ১ কোটি ২০ লাখ পাউন্ডের কিছু কম দামে বিক্রির জন্য তোলা হয়েছে। অর্থাৎ ক্রয়মূল্যের তুলনায় দাম কমেছে ৭০ লাখ পাউন্ডেরও বেশি।

অন্য পেন্টহাউসটি ২০১৪ সালে ১ কোটি ৬৭ লাখ ৫০ হাজার পাউন্ডে কেনা হয়। সাত ও আটতলা জুড়ে বিস্তৃত এই সম্পত্তিতেও কর্মীদের থাকার ব্যবস্থা ও ব্যক্তিগত ছাদ রয়েছে। তবে এর বর্তমান প্রকাশ্য বিক্রয়মূল্য জানা যায়নি।

পেন্টহাউস দুটির অবস্থান নিয়েও আলোচনা তৈরি হয়েছে। এগুলো কেনসিংটন প্যালেস এবং প্রিন্স উইলিয়াম ও ক্যাথরিনের সরকারি বাসভবনের কাছে। ভবনটি ইসরায়েলি দূতাবাস থেকেও ৫০ মিটারের কম দূরে। পেন্টহাউস থেকে দূতাবাসের পেছনের অংশ দেখা যায়।
 

যুক্তরাজ্যের সাবেক সন্ত্রাসবিরোধী নিরাপত্তা কর্মকর্তা রজার ম্যাকমিলানের মতে, এমন অবস্থান থেকে দূতাবাসের কর্মী ও দর্শনার্থীদের গতিবিধি পর্যবেক্ষণ বা ছবি তোলার সুযোগ তাত্ত্বিকভাবে থাকতে পারে। তবে সম্পত্তিগুলো কখনো নজরদারির কাজে ব্যবহৃত হয়েছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইসরায়েলি দূতাবাসও এ বিষয়ে মন্তব্য করেনি।
 

মার্কিন অর্থ মন্ত্রণালয় ও পশ্চিমা গোয়েন্দা তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আনসারি শেল কোম্পানির একটি বড় নেটওয়ার্কের মাধ্যমে সম্পদ গড়ে তুলেছেন। এসব সম্পদের চূড়ান্ত সুবিধাভোগী হিসেবে মোজতবা খামেনি, তার পরিবার ও ইরানের রেভোলিউশনারি গার্ড বাহিনীর নাম উল্লেখ করা হয়েছে।
 

গত জুলাইয়ে আনসারিকে ইরানের সর্বোচ্চ নেতার ‘মূল অর্থদাতা’ হিসেবে উল্লেখ করে নিষেধাজ্ঞা দেয় মার্কিন অর্থ মন্ত্রণালয়। এরপর যুক্তরাজ্যে ব্যাংকের ঋণ পরিশোধে ব্যর্থ হলে সম্পত্তিগুলো আদালত নিয়োগকৃত তত্ত্বাবধায়কদের অধীনে যায়। ঋণ আদায়ের লক্ষ্যে এখন এগুলো নিলামে তোলা হচ্ছে।
 

তবে আনসারির আইনজীবী মোজতবা খামেনি বা আইআরজিসির সঙ্গে তার আর্থিক সম্পর্কের অভিযোগ অস্বীকার করেছেন। পাশাপাশি এ বিষয়ে আইনি চ্যালেঞ্জের কথা জানিয়েছেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।