ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, তীব্র হচ্ছে নদীভাঙনের ঝুঁকি

পানি কমলেও ভাঙনে আতঙ্কে নদীতীরের বাসিন্দারা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ১১:০১:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ১১:০১:১৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৮ বার পঠিত
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, তীব্র হচ্ছে নদীভাঙনের ঝুঁকি ছবি: সংগৃহীত
কুড়িগ্রামে তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ জেলার প্রধান নদীগুলোর পানি কিছুটা কমলেও বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। গত চার দিন ধরে পানি বাড়ার পর তা কমতে শুরু করলেও প্লাবিত এলাকার দুর্ভোগ রয়ে গেছে। শুক্রবার দুপুরের পর তিস্তা নদীর পানি আবারও বাড়তে শুরু করলেও তা এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে নদীর পানি ওঠানামার কারণে জেলার বিভিন্ন এলাকায় নদীভাঙন আরও তীব্র হয়েছে।
 
স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজারহাটে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি ৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা নদীর শিমুলবাড়ি ও সেতু পয়েন্টেও পানি বেড়ে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচে রয়েছে। অন্যদিকে ব্রহ্মপুত্র নদের হাতিয়া, চিলমারী ও নুনখাওয়া পয়েন্টে পানি কিছুটা কমলেও সার্বিক বন্যা পরিস্থিতিতে তেমন পরিবর্তন আসেনি। নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখনো পানিতে নিমজ্জিত এবং অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। নতুন আবাদ করা ফসলও তলিয়ে গেছে।
 
এদিকে তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদে পানির ওঠানামার প্রভাবে নদীভাঙন উদ্বেগজনক রূপ নিয়েছে। চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাচকল এলাকায় প্রায় ৬০ মিটার বাঁধ পুনরায় ভেঙে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এছাড়া রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙার রামহরি, খিতাবখা ও বুড়িরহাট বাজার এবং উলিপুর উপজেলার হাতিয়া, দাগারকুটি ও জলাঙরকুটিসহ জেলার বিভিন্ন স্থানে প্রবল স্রোতে নদীতীর ভেঙে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড অস্থায়ীভাবে জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চালালেও তা কার্যকর হচ্ছে না।
 
সদর উপজেলার মোগলবাসা এলাকার বাসিন্দা কুদরত আলী জানান, নয়ার চর থেকে নৌকায় এপারে আসতে হয়। মোগলবাসায় ভাঙন প্রতিরোধে কাজ হলেও নয়ারহাট এলাকায় ঘরবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। সেখানে স্থায়ীভাবে বোল্ডার ফেলে ভাঙন রোধের দাবি জানান তিনি।
 
চিলমারী উপজেলার কাচকল এলাকার বাসিন্দা জলিল মিয়া বলেন, কয়েক দিনের ব্যবধানে বাঁধের সড়কে তিনবার ভাঙন দেখা দিয়েছে। জিওব্যাগ ফেলেও ভাঙন ঠেকানো যাচ্ছে না। এভাবে চলতে থাকলে বসতবাড়ি হারিয়ে তারা চরম অনিশ্চয়তায় পড়বেন।
 
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, নদীর পানি ওঠানামার কারণে বর্তমানে জেলার ৩৮টি স্থানে নদীভাঙন দেখা দিয়েছে। কাচকল এলাকায় জিওব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টা করা হলেও পুনরায় ভাঙন সৃষ্টি হয়েছে। তিনি বলেন, শুকনো মৌসুমে এসব ঝুঁকিপূর্ণ এলাকায় স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।