ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে ফের ১০০ ডলার ছাড়াল তেলের দাম

সংঘাতের প্রভাবে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা; বাড়ছে মূল্যস্ফীতির আশঙ্কা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ০৩:০৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ০৩:০৪:৫৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৯ বার পঠিত
মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে ফের ১০০ ডলার ছাড়াল তেলের দাম ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাবে বৈশ্বিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে, যা গত মে মাসের পর এই প্রথম। একই সঙ্গে প্রাকৃতিক গ্যাসের দামও ঊর্ধ্বমুখী হওয়ায় বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা জোরালো হয়েছে।
 

বৃহস্পতিবার (২৩ জুলাই) যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক তৎপরতা বাড়ানোর পর আন্তর্জাতিক তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা আরও ত্বরান্বিত হয়। একদিনেই ব্রেন্ট ক্রুডের দাম ৬ শতাংশের বেশি বেড়ে যায়। বিশ্লেষকদের মতে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের লোহিত সাগরে তেলবাহী জাহাজে হামলার ঘটনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। এর ফলে সৌদি আরবের বিকল্প রপ্তানি রুটও ঝুঁকির মুখে পড়েছে।
 

তেলের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাকৃতিক গ্যাসের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্তমানে যুক্তরাজ্যে গ্যাসের বেঞ্চমার্ক মূল্য প্রতি থার্ম প্রায় ১৫০ পেন্সে পৌঁছেছে, যা জুনের শেষ দিকে ছিল প্রায় ৯৮ পেন্স।
 

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির পর তেলের দাম কিছুটা কমে এলেও সেই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়নি। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর বাজারে আবারও অস্থিরতা ফিরে আসে। এ সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইরানের নেতৃত্ব এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত নয়।
 

অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে পেট্রোল ও ডিজেলের দামে। ফলে পরিবহন ব্যয় বৃদ্ধি পায় এবং খাদ্যসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যও বাড়তে পারে, যা বৈশ্বিক মূল্যস্ফীতির চাপ আরও বাড়িয়ে তুলতে পারে।
 

ইতোমধ্যে যুক্তরাজ্যে গত আড়াই সপ্তাহে প্রতি লিটার পেট্রোলের গড় দাম প্রায় ৫ পেন্স বেড়ে ১ দশমিক ৫৬ পাউন্ডে পৌঁছেছে। একই সময়ে ডিজেলের গড় মূল্য বেড়ে হয়েছে প্রতি লিটার ১ দশমিক ৭২ পাউন্ড। অন্যদিকে যুক্তরাষ্ট্রেও এক গ্যালন গ্যাসোলিনের গড় দাম আবার ৪ ডলার অতিক্রম করেছে।
 

এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শ কংগ্রেসে বলেছেন, দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি বহাল থাকা গ্রহণযোগ্য নয়। মধ্যপ্রাচ্যের সংঘাত মূল্যস্ফীতির ঝুঁকি বাড়ালেও মূল্যস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ফেড প্রতিশ্রুতিবদ্ধ। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুদের হার কমানোর পক্ষে অবস্থান নিলেও, সর্বশেষ বৈঠকে ফেড সুদের হার ৩ দশমিক ৫ থেকে ৩ দশমিক ৭৫ শতাংশের মধ্যে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।