ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

গাজায় ইসরায়েলি হামলায় আরও নিহত ১৩, যুদ্ধবিরতি নিয়েও বাড়ছে প্রাণহানি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ১১:৩০:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ১১:৩০:০১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩৪ বার পঠিত
গাজায় ইসরায়েলি হামলায় আরও নিহত ১৩, যুদ্ধবিরতি নিয়েও বাড়ছে প্রাণহানি ছবি সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকার দাবি সত্ত্বেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সংঘাতে নিহত ও আহতের সংখ্যা আরও বেড়েছে।
 

বুধবার (১৫ জুলাই) গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি পুলিশ পোস্টে ড্রোন হামলায় ছয় পুলিশ সদস্যসহ অন্তত আটজন নিহত হন।
 

এ ছাড়া মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের একটি আবাসিক বাড়িতে হেলিকপ্টার থেকে চালানো হামলায় একই পরিবারের এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ৭৩ হাজার ২৩১ জন নিহত এবং ১ লাখ ৭৩ হাজার ৬৮৬ জন আহত হয়েছেন।
 

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও হামলায় ১ হাজার ১২৩ জন নিহত এবং ৩ হাজার ৬১৬ জন আহত হয়েছেন। একই সময়ে ধ্বংসস্তূপ ও বিভিন্ন এলাকা থেকে প্রায় ৮০০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে চলমান সামরিক অভিযান ও নিরাপত্তা ঝুঁকির কারণে অনেক এলাকায় উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না বলে দাবি করা হয়েছে।
 

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত উদ্যোগের ভিত্তিতে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। অন্যদিকে, জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা সংঘাত বন্ধ এবং যুদ্ধবিরতি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়ে আসছে।

সূত্র: আনাদোলু


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।