ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

ইংল্যান্ড ও ওয়েলসে টানা তৃতীয় বছর জনপ্রিয় নামের শীর্ষে ‘মুহাম্মাদ’

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০১:০৭:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০১:০৭:২৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১৩ বার পঠিত
ইংল্যান্ড ও ওয়েলসে টানা তৃতীয় বছর জনপ্রিয় নামের শীর্ষে ‘মুহাম্মাদ’ ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসে টানা তৃতীয় বছরের মতো নবজাতক ছেলেশিশুদের সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে ‘মুহাম্মাদ’। দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তর (ওএনএস) প্রকাশিত সর্বশেষ বার্ষিক জন্মনিবন্ধন তথ্য থেকে এ চিত্র উঠে এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী, সদ্য সমাপ্ত বছরে ইংল্যান্ড ও ওয়েলসে ৫ হাজার ৯৫৭ জন নবজাতকের নাম রাখা হয়েছে ‘মুহাম্মাদ’। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ‘নোয়া’ নামের তুলনায় এ সংখ্যা প্রায় দুই হাজার বেশি।

ওএনএসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৩ সাল থেকে ‘মুহাম্মাদ’ ও ‘নোয়া’ নাম দুটি যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে চলতি বছরে এই দুই নামের ব্যবধান আগের বছরের তুলনায় আরও বেড়েছে। একই সঙ্গে ‘লিও’ ও ‘লুকা’ নাম দুটি যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে উঠে এসেছে। এর ফলে আগে জনপ্রিয় থাকা ‘আর্থার’, ‘অলিভার’ ও ‘জর্জ’ কিছুটা নিচে নেমে গেছে।

বিশ্লেষকরা জানান, যুক্তরাজ্যে ‘মুহাম্মাদ’ নামের জনপ্রিয়তা হঠাৎ করে তৈরি হয়নি; বরং গত কয়েক দশক ধরে এটি ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। ওএনএসের রেকর্ড অনুযায়ী, ১৯৯৭ সালে প্রথমবারের মতো নামটি শীর্ষ ১০০-এর তালিকায় স্থান পায়। পরে ২০১৬ সালে এটি শীর্ষ ১০-এ উঠে আসে এবং ২০২৩ সালে প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করে।

সূত্র: নিউজ ইউকে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।