ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

মোসাদের সঙ্গে গোপন আঁতাত ও গৃহবন্দি থাকার খবর নাকচ করলেন আহমাদিনেজাদ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০১:০৪:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০১:০৪:৪৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৪ বার পঠিত
মোসাদের সঙ্গে গোপন আঁতাত ও গৃহবন্দি থাকার খবর নাকচ করলেন আহমাদিনেজাদ ছবি: সংগৃহীত
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ এবং গৃহবন্দি থাকার খবর নাকচ করেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। নিউইয়র্ক টাইমসের প্রকাশিত প্রতিবেদনকে ‘মিথ্যা ও মনগড়া’ দাবি করে তার কার্যালয় বলেছে, জনমত বিভ্রান্ত করা এবং ইরানের অভ্যন্তরে বিভেদ তৈরির উদ্দেশ্যেই এমন খবর প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) এক বিবৃতিতে ইরানের এই সাবেক প্রেসিডেন্টের কার্যালয় জানায়, আহমাদিনেজাদকে গৃহবন্দি করা সংক্রান্ত সব দাবি মিথ্যা। তিনি গৃহবন্দি নন।

বিবৃতিতে বলা হয়, ইরানের ভেতরে বিভাজন সৃষ্টি এবং জনমত প্রভাবিত করতেই এমন ‘মনগড়া’ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) প্রকাশিত নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়, সাম্প্রতিক বছরগুলোতে মোসাদ গোপনে আহমাদিনেজাদকে ইসরায়েলের সঙ্গে সহযোগিতার প্রস্তাব দেয়। বিনিময়ে তাঁকে ইরানের ক্ষমতায় বসানোর আশ্বাস দেয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, আহমাদিনেজাদ বিদেশ সফরের সময় গোপনে দেখা করা, ভ্রমণ ও আবাসনের ব্যয় বহন এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের শুরুর দিকে তাকে তেহরান থেকে সরিয়ে নেয়ার পরিকল্পনাও ছিল মোসাদের।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়, মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে বর্তমানে গৃহবন্দি করে রাখা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।