ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ব্যাংককে তেলের ডিপোতে বিস্ফোরণ, আহত ৭

চারজনের অবস্থা আশঙ্কাজনক, আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৭:৩৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৭:৩৩:১৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
ব্যাংককে তেলের ডিপোতে বিস্ফোরণ, আহত ৭ ছবি সংগৃহীত


থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পূর্বাঞ্চলে একটি তেল শোধনাগার ও ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন, যাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের পর আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে ব্যাংককের বাং না জেলার ব্যাংচাক তেল শোধনাগার ও ডিপোতে এ বিস্ফোরণ ঘটে।


মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পরপরই স্থাপনাটিতে আগুন ধরে যায়। আগুনের শিখা আকাশের অনেকটা উঁচুতে উঠে যায় এবং কিছুক্ষণের মধ্যে পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে পড়ে। বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা গেছে।

ব্যাংককের জরুরি চিকিৎসাকেন্দ্র ইরাওয়ান জানিয়েছে, বিস্ফোরণে সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি তিনজন তুলনামূলক কম আহত হয়েছেন।


এদিকে বাং না জেলা কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে ব্যাংচাক তেল ডিপোর আশপাশের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছেড়ে যেতে হবে। কাছাকাছি এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে।

বিস্ফোরণের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শোধনাগারটির সব উৎপাদন ইউনিট বন্ধ করে দিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ব্যাংচাক করপোরেশন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।


উল্লেখ্য, ব্যাংচাক তেল শোধনাগার থাইল্যান্ডের পঞ্চম বৃহত্তম তেল শোধনাগার। প্রতিদিন প্রায় ১ লাখ ২০ হাজার ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে এ স্থাপনাটির। দেশটির রাজধানীর নগরাঞ্চলের মধ্যে অবস্থিত একমাত্র তেল শোধনাগার এটি।


সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।