ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ইন্দোনেশিয়ায় খনিতে প্রাণহানি ১৩, নিখোঁজ আরও ১৩ শ্রমিক

পশ্চিম জাভায় প্রবল বৃষ্টিতে প্লাবিত অবৈধ সোনার খনিতে উদ্ধার অভিযান চলছে।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৩:২৪:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৩:২৪:৩৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
ইন্দোনেশিয়ায় খনিতে প্রাণহানি ১৩, নিখোঁজ আরও ১৩ শ্রমিক ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে বৃষ্টির পানিতে প্লাবিত একটি অবৈধ সোনার খনিতে আটকা পড়ে ১৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এখনো খনির ভেতরে আটকা রয়েছেন আরও ১৩ জন। তাঁদের উদ্ধারে বৃহস্পতিবার আবারও তল্লাশি অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।


বার্তা সংস্থা রয়টার্সকে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।


রাজধানী জাকার্তা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বোগোর জেলার একটি সোনার খনির সুড়ঙ্গ সোমবার প্রবল বৃষ্টিতে পানিতে ডুবে যায়। এতে ভূগর্ভের প্রায় ৩২৮ ফুট গভীরে ২৬ জন শ্রমিক আটকা পড়েন।


পশ্চিম জাভা পুলিশের প্রধান হেংকি জানান, নিহত ১৩ শ্রমিকের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বৃহস্পতিবার উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।


কর্তৃপক্ষ জানিয়েছে, খনির প্রবেশপথ অত্যন্ত সরু হওয়ায় উদ্ধারকাজে বাধা তৈরি হচ্ছে। বৃষ্টির কারণে পথটি পিচ্ছিল হয়ে পড়েছে। পাশাপাশি সুড়ঙ্গের ভেতরে আলো না থাকায় উদ্ধারকারীদের কাজ আরও কঠিন হয়ে উঠেছে।


ইন্দোনেশিয়ার তল্লাশি ও উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, উদ্ধারকারীরা খনির দুটি সুড়ঙ্গকে বিশেষ গুরুত্ব দিয়ে তল্লাশি করছেন। ভেতরে প্রবেশের জন্য দড়ি ব্যবহার করা হচ্ছে। তবে খনিটির প্রায় ৩২৮ ফুট গভীরতা উদ্ধার অভিযানকে জটিল করে তুলেছে।


প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ইন্দোনেশিয়ায় ছোট পরিসরে ও অবৈধভাবে খননকাজের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দেশটির অনেক খনিজ সম্পদ দুর্গম এলাকায় অবস্থিত হওয়ায় এসব স্থানে কর্তৃপক্ষের নজরদারি চালানো কঠিন।


স্থানীয় সংবাদমাধ্যম দেতিকের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে বোগোরের অন্য একটি এলাকায় প্রায় ৩০টি অবৈধ সোনার খনির গর্ত বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। এর আগে গত জানুয়ারিতে একই এলাকার আরেকটি অবৈধ সোনার খনিতে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়।


এদিকে ওই অঞ্চলে সোনা উত্তোলনের দায়িত্বে থাকা রাষ্ট্রীয় খনি প্রতিষ্ঠান অ্যান্টাম জানিয়েছে, দুর্ঘটনাটি একটি অননুমোদিত খনিতে ঘটেছে। খনিটি তাদের কার্যক্রমের আওতাভুক্ত নয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।