ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

নেপালে পালানোর সময় আটক মার্কিন নাগরিক: পরিচয় নিয়ে রহস্য, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০১:০২:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০১:০২:০১ পূর্বাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৭০ বার পঠিত
নেপালে পালানোর সময় আটক মার্কিন নাগরিক: পরিচয় নিয়ে রহস্য, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ ছবি সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশের সীমান্ত দিয়ে নেপালে প্রবেশের চেষ্টাকালে জর্ডান ব্রাউন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ৩৬ বছর বয়সী ওই যুবক নিজেকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাবেক সদস্য বলে পরিচয় দিয়েছেন। তবে তার পরিচয় নিয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে। খবর এনডিটিভির।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, পায়ে দড়ি বাঁধা এক বিদেশিকে নিয়ে যাওয়া হচ্ছে। উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলার আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন এলাকা থেকে আটক করার পর গ্রামবাসী ও সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর সশস্ত্র সদস্যরা তাকে নিয়ে যাচ্ছেন।

অভিযোগ অনুযায়ী, তিনি অনুমোদনহীন একটি পায়ে চলার পথ ব্যবহার করে অবৈধভাবে নেপালে প্রবেশের চেষ্টা করছিলেন।

ভিডিওতে দেখা যায়, চারপাশে ভিড় থাকা সত্ত্বেও ওই ব্যক্তি শান্ত ছিলেন।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম জর্ডান ব্রাউন বলে জানান। তার দাবি, তার বয়স ৩৬ বছর এবং তিনি প্রায় ছয় বছর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে (ইউএস নেভি) কর্মরত ছিলেন। তিনি আরও দাবি করেন, তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে পড়াশোনা করেছেন।

তবে নিজের দাবির পক্ষে কোনো নথি দেখাতে পারেননি তিনি। পুলিশ জানিয়েছে, শনিবার নিয়মিত টহলের সময় সোনৌলি থানার মৈনিহওয়া এলাকার ৫১৬ নম্বর সীমান্ত পিলারের কাছে নির্ধারিত ইমিগ্রেশন পথের বাইরে থেকে ২২তম ব্যাটালিয়নের সশস্ত্র সীমা বল (এসএসবি) তাকে আটক করে।

টহলরত নিরাপত্তাকর্মীরা যুক্তরাষ্ট্রের ওই নাগরিককে সীমান্তের দিকে যেতে দেখে থামার সংকেত দেন। কিন্তু কর্মকর্তাদের দাবি, তিনি পালানোর চেষ্টা করেন। পরে তাকে নিয়ন্ত্রণে এনে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়।

তল্লাশিতে তার কাছ থেকে ৩১ হাজার ৪৬০ রুপি নগদ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে তার কাছে পাসপোর্ট, ভিসা বা অন্য কোনো বৈধ পরিচয়পত্র না থাকায় সন্দেহের সৃষ্টি হয়।

এ ছাড়া নিজের পরিচয়, ভ্রমণের ইতিহাস এবং ভারতে আসার উদ্দেশ্য সম্পর্কে তিনি পরস্পরবিরোধী তথ্য দিয়েছেন বলেও জানিয়েছে পুলিশ। এতে তার উদ্দেশ্য নিয়ে আরও সন্দেহ তৈরি হয়েছে।

ব্রাউন পুলিশকে জানান, তিনি পর্যটক ভিসায় থাইল্যান্ডে গিয়েছিলেন। সেখানে তার পাসপোর্ট হারিয়ে যায়।

মহারাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ বলেন, এরপর তিনি সমুদ্রপথে শ্রীলঙ্কায় যান এবং সেখান থেকে ২০২৫ সালের ২ নভেম্বর সমুদ্রপথে ভারতে প্রবেশ করেন। এরপর থেকে তিনি গোয়ায় বসবাস করছিলেন। অর্থাৎ, পাসপোর্ট ছাড়াই তিনি প্রায় আট মাস ভারতে অবস্থান করেছেন।

গোয়া থেকে ব্রাউন বেঙ্গালুরু যান। পরে সেখান থেকে উত্তর প্রদেশে আসেন। সেখান থেকে নেপালে প্রবেশের চেষ্টা করার সময় এসএসবি তাকে আটক করে বলে জানান ওই কর্মকর্তা।

পুলিশ জানিয়েছে, ব্রাউনের দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে। বৈধ ভ্রমণ নথি ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে অভিবাসন ও বিদেশি নাগরিক আইনে সোনৌলি থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ব্রাউনের গ্রেপ্তারের পর সন্দেহজনক পরিস্থিতিতে ভারতে বিদেশি নাগরিকদের চলাচল নিয়ে নতুন করে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। এর আগে মার্চ মাসে, যুক্তরাষ্ট্রের আরেক নাগরিক ম্যাথিউ অ্যারন ভ্যান ডাইক এবং ইউক্রেনের ছয় নাগরিককে মিয়ানমার থেকে মিজোরাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার করে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।

এনআইএর দাবি, তারা ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর ষড়যন্ত্রের অংশ ছিল।

তদন্তকারী সংস্থার অভিযোগ, অভিযুক্তরা ভারতে নিষিদ্ধ বিদ্রোহী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন, তাদের অস্ত্র ও অন্যান্য সন্ত্রাসী সরঞ্জাম সরবরাহ করতেন এবং প্রশিক্ষণও দিতেন। এনআইএ আরও দাবি করেছে, জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করেছেন যে তারা একে-৪৭ রাইফেলধারী সশস্ত্র জঙ্গিদের সঙ্গে সরাসরি যোগাযোগে ছিলেন।

এনআইএর তথ্যমতে, ইউক্রেনের ১৪ নাগরিকের একটি দল পর্যটক ভিসায় ভারতে প্রবেশ করে প্রথমে গুয়াহাটি এবং পরে মিজোরামে যায়। তদন্তকারীদের অভিযোগ, সেখান থেকে তারা প্রয়োজনীয় অনুমতি ছাড়াই অবৈধভাবে মিয়ানমারে প্রবেশ করে, বিভিন্ন জাতিগত সশস্ত্র সংগঠনকে প্রশিক্ষণ দেয় এবং ইউরোপ থেকে ড্রোনের চালান বিদ্রোহী-সংশ্লিষ্ট নেটওয়ার্কে পৌঁছে দিতে সহায়তা করে।

সীমান্তপারের কথিত এই সন্ত্রাসী নেটওয়ার্কের তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় ভ্যান ডাইকসহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (ইউএপিএ)-এর বিভিন্ন ধারা, যার মধ্যে ফৌজদারি ষড়যন্ত্রের অভিযোগও রয়েছে, সেগুলোর আওতায় মামলা করেছে এনআইএ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।