ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি

ট্রাম্পের ট্রানজিট ফি পরিকল্পনাকে ‘জলদস্যুতা’ বললেন লুলা দা সিলভা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ১২:০১:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ১২:০১:৪৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০৪ বার পঠিত
ট্রাম্পের ট্রানজিট ফি পরিকল্পনাকে ‘জলদস্যুতা’ বললেন লুলা দা সিলভা ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ ফি আরোপের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তার ভাষায়, এ ধরনের পদক্ষেপ ‘জলদস্যুতার’ শামিল।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাও পাওলোতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রেসিডেন্ট লুলা বলেন, 'একসময় এ ধরনের কর্মকাণ্ডকে জলদস্যুতা বলা হতো।'

তিনি আরও বলেন, 'যুক্তরাষ্ট্রের মতো একটি বড় দেশ দীর্ঘদিন ধরে জলদস্যুতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে আমি বিশ্বাস করি। অথচ তারাই এখন জলদস্যু হতে চাচ্ছে।'

এর আগে, সোমবার (১৩ জুলাই) ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা সব ধরনের পণ্যের ওপর ২০ শতাংশ নিরাপত্তা ফি আরোপ করতে চায় যুক্তরাষ্ট্র। দাবি, এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন সামরিক বাহিনীর যে ব্যয় হচ্ছে, সেই অর্থের অংশ হিসেবে এই ফি আদায় করা হবে।

ট্রাম্পের এ প্রস্তাব ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এটি কার্যকর হলে বৈশ্বিক জ্বালানি ও পণ্য পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে এবং আন্তর্জাতিক বাণিজ্যেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।