ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ ঘোষণা ট্রাম্পের: কংগ্রেসকে বিশেষ বার্তা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ১১:৫৬:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ১১:৫৬:১৫ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৭৫ বার পঠিত
ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ ঘোষণা ট্রাম্পের: কংগ্রেসকে বিশেষ বার্তা ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত আবারও শুরু হয়েছে বলে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসনের মতে, এই ঘোষণার মাধ্যমে নতুন করে ৬০ দিনের একটি সময়সীমা শুরু হলো, যার মধ্যে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যেতে পারবেন প্রেসিডেন্ট।

ওই চিঠিতে ট্রাম্প জানান, ৭ জুলাই থেকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু হয়েছে। তিনি লেখেন, 'মার্কিন নাগরিকদের নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির স্বার্থ রক্ষার সাংবিধানিক দায়িত্বের অংশ হিসেবেই আমি এই সামরিক পদক্ষেপের নির্দেশ দিয়েছি।'

চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, ১৭ জুন ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) তেহরান লঙ্ঘন করেছে। অভিযোগ, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে ইরান ওই সমঝোতা ভঙ্গ করেছে। এর পরিপ্রেক্ষিতেই তিনি ইসলামি প্রজাতন্ত্রটির বিরুদ্ধে আবারও সামরিক হামলার নির্দেশ দেন।

চিঠিতে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পদক্ষেপও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে, গত ৭ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা। পরে সেটির মেয়াদ বাড়ানো এবং সংঘাতের কূটনৈতিক সমাধান খুঁজে বের করার বিভিন্ন প্রচেষ্টা।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ২৮ ফেব্রুয়ারি, ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। তবে সাম্প্রতিক সময়ে সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করেছে। সোমবার ট্রাম্প আরও ঘোষণা দেন, ইরানি জাহাজ চলাচলের ওপর উপসাগরীয় অবরোধ পুনর্বহাল করা হবে এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচল অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কেবল কংগ্রেসের। তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে সীমিত সময়ের জন্য কংগ্রেসের অনুমোদন ছাড়াই সামরিক অভিযান পরিচালনার ক্ষমতা প্রেসিডেন্টরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন।

ওয়ার পাওয়ারস অ্যাক্ট অনুযায়ী, সামরিক অভিযান শুরুর ৪৮ ঘণ্টার মধ্যে প্রেসিডেন্টকে কংগ্রেসকে জানাতে হয়। একইসঙ্গে, কংগ্রেসের অনুমোদন ছাড়া শুরু হওয়া সামরিক অভিযান ৬০ দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতাও রয়েছে।

ইরান ইস্যুতে প্রথম ৬০ দিনের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল ১ মে। তবে ট্রাম্প দাবি করেন, যুদ্ধবিরতি ঘোষণার মাধ্যমে সংঘাতের সমাপ্তি ঘটেছিল, ফলে আগের সময়সীমা আর প্রযোজ্য নয়। যদিও যুদ্ধবিরতির সময়ও ইরানে হামলা এবং দেশটির বন্দর অবরোধ অব্যাহত ছিল।

ট্রাম্প প্রশাসনের এই ব্যাখ্যা মানতে নারাজ বিরোধী ডেমোক্র্যাটরা এবং যুদ্ধবিরোধী কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতাও। অভিযোগ, ট্রাম্প প্রশাসন ওয়ার পাওয়ারস অ্যাক্টের ভুল ব্যাখ্যা দিচ্ছে।

পরিচয় প্রকাশ না করার শর্তে প্রতিনিধি পরিষদের এক জ্যেষ্ঠ ডেমোক্র্যাটিক সহকারী বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প ইচ্ছামতো কয়েক মাসের যুদ্ধকে শেষ হয়ে গেছে বলে দাবি করতে পারেন না, বিশেষ করে যখন তিনি নিজেই বলেছিলেন যুদ্ধ চার থেকে ছয় সপ্তাহের বেশি চলবে না।'

গত মাসে সিনেট ও প্রতিনিধি পরিষদ: উভয় কক্ষই একটি প্রস্তাব পাস করে, যাতে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়। রিপাবলিকানদের অল্প ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও প্রস্তাবটি পাস হওয়ায় দীর্ঘায়িত সংঘাত নিয়ে কংগ্রেসের উদ্বেগ স্পষ্ট হয়ে ওঠে।

তবে ওই ভোটের পর ট্রাম্প তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, যারা প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছেন তারা ইরানকে 'স্বস্তি' দিচ্ছেন এবং তার কাজকে 'আরও কঠিন' করে তুলছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।