ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর

ভারতে ৫ কোটি ভোটারের নাম বাদ:ভোটার ছাঁটাইয়ে টার্গেট কি মুসলিমরা? জাতিসংঘে ভারতের কাছে ব্যাখ্যা তলব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০২:৪১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০২:৪১:০৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৪ বার পঠিত
ভারতে ৫ কোটি ভোটারের নাম বাদ:ভোটার ছাঁটাইয়ে টার্গেট কি মুসলিমরা? জাতিসংঘে ভারতের কাছে ব্যাখ্যা তলব ছবি: সংগৃহীত
ভারতে ভোটার তালিকা থেকে প্রায় ৫ কোটি ২০ লাখ ভোটারের নাম বাদ পড়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এ ঘটনায় দেশটির সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন জাতিসংঘের তিন স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞ। তাদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদ দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

জাতিসংঘের স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়ার প্রক্রিয়ায় বৈষম্যের ঝুঁকি রয়েছে। তাদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদের নামে যোগ্য নাগরিকদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলে তা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন হতে পারে।

অভিযোগ উঠেছে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ এই প্রক্রিয়ায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে প্রায় ৯১ লাখ ভোটারের নাম বাদ দেওয়ার বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নন্দীগ্রামের মতো এলাকায় মুসলিম ভোটারদের বড় অংশ তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ রয়েছে।

জাতিসংঘের বিশেষজ্ঞরা ভোটার তালিকা যাচাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন। তাদের মতে, যথাযথ নজরদারি ছাড়া প্রযুক্তিনির্ভর যাচাই প্রক্রিয়া ভুল ও পক্ষপাতের কারণ হতে পারে।

এ ছাড়া ভারতের কয়েকজন শীর্ষ সরকারি কর্মকর্তার বক্তব্য নিয়েও উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। বিশেষজ্ঞরা বলেছেন, কোনো নাগরিককে বৈধ প্রমাণ ছাড়া ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করার প্রবণতা মানবাধিকারের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। আদালত পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের ট্রাইব্যুনালের মাধ্যমে আপিলের সুযোগ দেয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে বিপুলসংখ্যক আবেদন জমা পড়ায় অনেক ভোটারের অধিকার রক্ষায় জটিলতা তৈরি হয়েছে।
 
আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক চুক্তি (আইসিসিপিআর)-এর স্বাক্ষরকারী দেশ হিসেবে ভারতকে ভোটাধিকার ও বৈষম্যহীনতার নীতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞরা।

তথ্যসূত্র: দ্য ডন

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।