ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

চাঁদপুরের মেঘনায় ধান-চালসহ ট্রলার ডুবি: নদী উত্তাল থাকায় দেড় কোটি টাকার ক্ষতির মুখে ৭ ব্যবসায়ী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৫:১৩:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৫:১৩:২৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭১ বার পঠিত
চাঁদপুরের মেঘনায় ধান-চালসহ ট্রলার ডুবি: নদী উত্তাল থাকায় দেড় কোটি টাকার ক্ষতির মুখে ৭ ব্যবসায়ী ছবি: সংগৃহীত
চাঁদপুরের মেঘনা নদীতে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড স্রোতের কবলে পড়ে বিপুল পরিমাণ ধান ও চালসহ একটি ট্রলার ডুবে গেছে। বুধবার (০৮ জুলাই) সকালে চাঁদপুর শহরের পুরানবাজার সংলগ্ন মদিনা মসজিদ ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার পাবনার নগরবাড়ি ঘাট থেকে ৩ হাজার ৮০০ বস্তা চাল ও ১ হাজার ৪০০ বস্তা ধান নিয়ে ট্রলারটি চাঁদপুরের উদ্দেশে রওনা দেয়। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় পৌঁছালে প্রচণ্ড ঘূর্ণিস্রোতের মুখে পড়ে ট্রলারটি একদিকে হেলে পড়ে। একপর্যায়ে মালামালসহ উল্টে যায় ট্রলারটি। তবে ট্রলারে থাকা ৫ জন শ্রমিক ও মাঝি সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে উল্টে যাওয়া ট্রলারটি টেনে ডাকাতিয়া নদীর ভূঁইয়ার ঘাট এলাকায় নেওয়া হয়।

স্থানীয়রা জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পদ্মা ও মেঘনা নদী উত্তাল রয়েছে। মোহনা এলাকায় তীব্র ঘূর্ণিস্রোত থাকলেও ঝুঁকি নিয়েই চলছে ছোট-বড় অসংখ্য নৌযান।

চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক ও চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পাটোয়ারী বলেন, ডুবে যাওয়া ধান ও চাল পুরানবাজারের ৭ জন ব্যবসায়ীর। এই দুর্ঘটনায় তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষচন্দ্র রায় বলেন, বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে খাজা বাবা অটো রাইস মিল, রফরফ ট্রেডার্স, ভাই ভাই আটা মিল, জোসনা আটা মিল, মা মনসা ভাণ্ডার, মেঘনা ট্রেডার্স ও ব্যবসায়ী ইসমাইল খান এবং হাজী সিরাজ খান রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।