ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে পাহাড়ধসে ৪ দিনে প্রাণহানি বেড়ে ১৭: চকরিয়ায় দুই শিশুর মৃত্যু, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৫:০২:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৫:০২:৪১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৮ বার পঠিত
কক্সবাজারে পাহাড়ধসে ৪ দিনে প্রাণহানি বেড়ে ১৭: চকরিয়ায় দুই শিশুর মৃত্যু, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ছবি: সংগৃহীত
কক্সবাজারে টানা বর্ষণে পাহাড়ধসের ঘটনা বেড়েই চলেছে। জেলাজুড়ে গত চার দিনে পাহাড়ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। সবশেষ বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়া কাটার ডবল তলী এলাকায় পাহাড়ধসে দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী।

নিহতরা হলেন—বরইতলী ইউনিয়নের স্থানীয় বাসিন্দা আবদুল মজিদের ছেলে ওবাইদুল ইসলাম (১৩) ও মো. কাজলের মেয়ে রুমী আক্তার (১৩)।

বিষয়টি নিশ্চিত করে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানান, আহত নারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দু শুক্কুর জানান, রাত দেড়টার দিকে বাড়ির পেছনের পাহাড়ধসে ঘুমন্ত তিনজন চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিক একজনকে জীবিত উদ্ধার করতে পারলেও বাকি দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে দুর্গম পাহাড়ে বসবাসকারীদের সরে যেতে মাইকিং ও সতর্ক করা হলেও তারা নিরাপদ স্থানে সরেনি।

এর আগে সোমবার রাতে উখিয়ার ৭, ১১ ও ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এবং কক্সবাজার শহরের ছাত্তারঘোনা এলাকায় পৃথক পাহাড়ধসে নারী ও শিশুসহ ১০ জন নিহত হন। একই দিন পেকুয়া উপজেলায় দেয়াল চাপা পড়ে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। এ নিয়ে গত চার দিনে কক্সবাজারের বিভিন্ন স্থানে পাহাড়ধসে ১৭ জনের মৃত্যু হলো, যার মধ্যে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরেই প্রাণ হারিয়েছেন ১৩ জন।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুল হান্নান জানান, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার জেলায় ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে গত রোববার থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলায় মোট ৫০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। বৈরী আবহাওয়ার কারণে বর্তমানে সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।