ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

১৪ বছরের গৃহকর্মীকে নির্মম নির্যাতন: মানবাধিকারকর্মী মোস্তাকিন শরীফ ও স্ত্রীকে ৭ বছরের কারাদণ্ড

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ১১:২৮:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ১১:২৮:৫৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৩ বার পঠিত
১৪ বছরের গৃহকর্মীকে নির্মম নির্যাতন: মানবাধিকারকর্মী মোস্তাকিন শরীফ ও স্ত্রীকে ৭ বছরের কারাদণ্ড ছবি সংগৃহীত

রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরী গৃহকর্মীর ওপর দীর্ঘদিন ধরে চালানো নির্মম নির্যাতনের ঘটনায় মানবাধিকারকর্মী মোস্তাকিন শরীফ ও তাঁর স্ত্রী জান্নাতুল নাঈমাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
 

মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ১ জুলাই থেকে কিশোরী হাওয়া আক্তার ওই দম্পতির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। অভিযোগ রয়েছে, কাজে সামান্য ভুল হলেই তাঁকে নিয়মিত মারধর, গালাগাল এবং ভয়াবহ শারীরিক নির্যাতনের শিকার হতে হতো। লোহার খুন্তি, গরম রড ও গরম চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হতো। নির্যাতনের পর ক্ষতস্থানে মরিচের গুঁড়ো লাগিয়ে আরও তীব্র যন্ত্রণা দেওয়া হতো। এমনকি গ্যাসের আগুনে তাঁর চুলও পুড়িয়ে দেওয়া হয়।
 

তদন্তে আরও উঠে আসে, নির্যাতনের সময় একজন তাঁকে ধরে রাখতেন এবং অন্যজন মারধর করতেন। ব্যথায় কিশোরী কান্নাকাটি করলে আসামিরা হাসাহাসি করতেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগও দিতেন না। টানা কয়েক মাসের এই অমানবিক নির্যাতনের ফলে তাঁর শরীর গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয় এবং তিনি স্থায়ী শারীরিক ক্ষতির শিকার হন।
 

২০১৮ সালের ৩১ অক্টোবর পুলিশ দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে তাঁকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে খিলগাঁও থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০১৯ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২২ সালে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয় এবং বিচার চলাকালে মোট ৯ জন সাক্ষ্য দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রবিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এই রায় ঘোষণা করেন।
 

এই রায় শিশু ও গৃহকর্মীদের প্রতি নির্যাতনের বিরুদ্ধে আইন প্রয়োগ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে শিশু সুরক্ষা, মানবাধিকার এবং গৃহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।