ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান

মাজারের ঘটনার সাথে সিলেটের ডিসি বদলির কোনো সম্পর্ক নেই: তথ্য উপদেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৩:২৪:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৩:২৪:১৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৪ বার পঠিত
মাজারের ঘটনার সাথে সিলেটের ডিসি বদলির কোনো সম্পর্ক নেই: তথ্য উপদেষ্টা ছবি: সংগৃহীত
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের বদলির ঘটনায় স্থানীয় মাজারের কোনো ইস্যু বা ঘটনার সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিসির বদলির ঘটনায় মাজারে নেওয়া পদক্ষেপের মধ্যকার যোগসূত্র নিয়ে অনলাইনে চলমান আলোচনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘ঘটনাটি (বদলির আদেশ) মাজারের ঘটনার পরে ঘটেছে বলেই অনলাইনে কেউ কেউ এ ধরনের ধারণা তৈরির চেষ্টা করছেন। কিন্তু এটিকে আমরা এভাবে মেলাব কেন?’

তথ্য উপদেষ্টা বলেন, সরকার তার এখতিয়ারের মধ্যে অনেক সিদ্ধান্ত নেয়, যার সবকিছুর ব্যাখ্যা সবসময় সরকারের পক্ষ থেকে দেওয়া হয় না এবং এটিই নিয়ম। এর পেছনে কিছু রাষ্ট্রীয় গোপনীয়তাও থাকতে পারে।

তিনি বলেন, এই বদলির ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে স্পষ্ট বক্তব্য ও বিবৃতি দেওয়া হয়েছে।

এর বাইরে আসলে আর কিছু বলার থাকবে না, কারণ মানুষ নানান রকম অনুমান (স্পেকুলেশন) করতেই পারে।

উপদেষ্টা আরো বলেন, ‘সরকার যখনই কোনো সিদ্ধান্ত নেয় বা কোনো ঘটনা ঘটে, তখনই নানান রকম অনুমান শুরু হয়ে যায়। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট গ্রুপ (স্বার্থান্বেষী মহল) সক্রিয় রয়েছে। তবে সরকারের অফিশিয়াল বক্তব্য যেটা, সেটাই আপাতত এখানে বলবৎ থাকবে।

আমি মনে করি না আসলে এ ধরনের (মাজার) কোনো ইস্যু এখানে আছে।’

তবে মাজারের দানের টাকার ব্যবস্থাপনায় স্বচ্ছতা থাকার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তথ্য উপদেষ্টা মন্তব্য করেন, মাজারের টাকার হিসাবে স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে সরকারও দ্বিমত পোষণ করবে না।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।