ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

দিনাজপুরে ঝড়ে গাছের ডাল ভেঙে নারীর মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ১০:৫৩:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ১০:৫৩:০৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
দিনাজপুরে ঝড়ে গাছের ডাল ভেঙে নারীর মৃত্যু ছবি সংগৃহীত

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ঝড়ের সময় গাছের বড় ডাল ভেঙে ঘরের ওপর পড়ে জাবেদা (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) ভোর রাতে সেতাবগঞ্জ পৌরসভার মেলাগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

নিহত জাবেদা স্থানীয় বাসিন্দা জাবেদের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর রাতে ঝড়ো আবহাওয়ার মধ্যে ঘর থেকে ছাগল বের করতে বাইরে যান জাবেদা। এ সময় বাড়ির পাশের একটি পুরোনো বটগাছের বড় ডাল ভেঙে তাদের টিনের ঘরের ওপর পড়ে। ডাল ও টিনের চাপায় গুরুতর আহত হন তিনি।
 

পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

স্থানীয়দের মতে, সাম্প্রতিক ঝড়ো আবহাওয়ার কারণে দুর্বল ও পুরোনো গাছগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ ও সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।