ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ

হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করার সহজ কৌশল: অ্যান্ড্রয়েড ও আইফোনে যেভাবে করবেন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৩:১৩:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৪:০৯:৫৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২০৯ বার পঠিত
হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করার সহজ কৌশল: অ্যান্ড্রয়েড ও আইফোনে যেভাবে করবেন ছবি: সংগৃহীত
এমন একটা সময় চলছে যেখানে স্মার্টফোন ছাড়া দৈনন্দিন জীবন কল্পনা করা কঠিন। আর স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে অন্যতম জনপ্রিয় যোগাযোগমাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত আলাপ, অফিসের মিটিং কিংবা গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানে প্রতিদিনই ব্যবহার হচ্ছে এই অ্যাপ। অনেক সময় গুরুত্বপূর্ণ কথোপকথন সংরক্ষণ করার প্রয়োজন পড়ে। তখনই দরকার হয় হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করার উপায় জানার।

যদিও হোয়াটসঅ্যাপে সরাসরি কল রেকর্ডিংয়ের কোনো অফিসিয়াল ফিচার নেই, তবুও কিছু সহজ কৌশল ব্যবহার করে অ্যান্ড্রয়েড ও আইফোন-দুই ধরনের ডিভাইসেই কল রেকর্ড করা সম্ভব।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে সাধারণত বিল্ট-ইন স্ক্রিন রেকর্ডার সুবিধা থাকে। এই ফিচার ব্যবহার করেই হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা যায়।

প্রথমে ফোনের স্ক্রিন রেকর্ডার চালু করুন এবং রেকর্ড অডিও বা ইন্টারনাল অডিও অপশন অন আছে কি না নিশ্চিত করুন। এরপর হোয়াটসঅ্যাপ কল শুরু করুন। কল শেষ হলে রেকর্ডিংটি স্বয়ংক্রিয়ভাবে গ্যালারিতে সংরক্ষণ হয়ে যাবে।

তবে কিছু ফোনে নিরাপত্তাজনিত কারণে ইন্টারনাল অডিও রেকর্ড হয় না। সেক্ষেত্রে স্পিকার মোড চালু করে কল রেকর্ড করতে হতে পারে।

যদি ফোনের নিজস্ব স্ক্রিন রেকর্ডার কাজ না করে, তাহলে প্লেস্টোর-এ থাকা বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করা যেতে পারে। এসব অ্যাপ স্ক্রিনের পাশাপাশি অডিও রেকর্ড করার সুবিধাও দেয়।

তবে যে কোনো অ্যাপ ডাউনলোডের আগে অবশ্যই তার রিভিউ, প্রাইভেসি পলিসি ও পারমিশন যাচাই করা উচিত। কারণ কিছু ভুয়া অ্যাপ ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।

আইফোনে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা তুলনামূলক কঠিন:

অ্যাপলের কঠোর নিরাপত্তানীতির কারণে আইফোনে সরাসরি হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা সহজ নয়। আইওএস-এ কোনো বিল্ট-ইন কল রেকর্ডিং ফিচারও নেই। তবে অনেক ব্যবহারকারী ম্যাকবুকের সাহায্যে কল রেকর্ড করেন। এছাড়া অন্য একটি ডিভাইস ব্যবহার করে স্পিকার মোডে কথোপকথন রেকর্ড করার পদ্ধতিও প্রচলিত। যদিও এতে অডিওর মান কিছুটা কমে যেতে পারে।

অনুমতি ছাড়া কল রেকর্ড করা আইনগত ঝুঁকি তৈরি করতে পারে:

যে কোনো ব্যক্তির কল রেকর্ড করার আগে তার অনুমতি নেওয়া গুরুত্বপূর্ণ। বিশ্বের বিভিন্ন দেশে অনুমতি ছাড়া কল রেকর্ড করা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হয়। তাই প্রয়োজন ছাড়া গোপনে কল রেকর্ড করা থেকে বিরত থাকা উচিত। রেকর্ড করা ফাইল নিরাপদে রাখুন।

রেকর্ড করা ফাইল নিরাপদে রাখুন:

কল রেকর্ডিংয়ে ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য থাকতে পারে। তাই এসব ফাইল নিরাপদ স্থানে সংরক্ষণ করা জরুরি। প্রয়োজনে পাসওয়ার্ড বা এনক্রিপশন ব্যবহার করা যেতে পারে, যাতে অন্য কেউ অপব্যবহার করতে না পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।