ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস

কুমিল্লায় স্কুলছাত্রীদের ইভটিজিং, অটোচালকের কারাদণ্ড ও জরিমানা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৮:৫৯:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৮:৫৯:৩৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
কুমিল্লায় স্কুলছাত্রীদের ইভটিজিং, অটোচালকের কারাদণ্ড ও জরিমানা ছবি সংগৃহীত

কুমিল্লার লাকসামে তিন স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে এক অটোরিকশা চালককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
 

রোববার (২৪ মে) দুপুরে লাকসাম রেলওয়ে জংশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন আমির হোসেন (৩০)। তিনি চৌদ্দগ্রাম উপজেলার মিতল্লা গ্রামের বাসিন্দা।
 

স্থানীয় সূত্রে জানা যায়, এ. মালেক ইনস্টিটিউশনের তিন শিক্ষার্থী কোচিংয়ে যাওয়ার জন্য একটি অটোরিকশায় ওঠেন। যাত্রাপথে চালক তাদের সঙ্গে অসদাচরণ ও ইভটিজিং করেন বলে অভিযোগ ওঠে। পরে অটোরিকশাটি লাকসাম রেলওয়ে জংশন বাজার এলাকায় পৌঁছালে শিক্ষার্থীদের কান্নাকাটি দেখে স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পারেন এবং গাড়িটি থামিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
 

খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্তকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
 

নার্গিস সুলতানা জানান, ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিযুক্তের বক্তব্য নেওয়ার পর ইভটিজিংয়ের সত্যতা পাওয়া যায়। এরপর প্রচলিত আইন অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে।
 

নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।