ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি প্যানেলের দাপট, সভাপতি-সম্পাদকসহ ১৩ পদে জয়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৯:২৬:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৯:২৬:৫২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি প্যানেলের দাপট, সভাপতি-সম্পাদকসহ ১৩ পদে জয় ছবি সংগৃহীত

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ সেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। ১৪টি পদের মধ্যে ১৩টিতেই জয়লাভ করে তারা, যেখানে মাত্র একটি পদ পেয়েছে জামায়াত সমর্থিত প্যানেল।
 

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে জয়ী হয়েছেন মোহাম্মদ আলী—দুজনই বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী।
 

বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ২টার দিকে নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
 

বিএনপি প্যানেলের অন্য বিজয়ীরা হলেন—সহ-সভাপতি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান এবং সহ-সম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।
 

সদস্য পদে জয়ী হয়েছেন এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া এবং ওয়াহিদ আফরোজ চৌধুরী। সাতটি সদস্য পদের মধ্যে একটি পদে জয় পেয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।
 

দুই দিনব্যাপী এ নির্বাচনে মোট ৪ হাজার ৪৮টি ভোট পড়ে। ১৩ ও ১৪ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, মাঝে এক ঘণ্টার বিরতি ছিল।
 

এবারের নির্বাচনে সম্পাদকসহ মোট ১৪টি পদে বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি সমর্থিত আইনজীবীরা পৃথক প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে আওয়ামীপন্থি কোনো প্যানেল এবারের নির্বাচনে অংশ নেয়নি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।