ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণে কড়াকড়ি, বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৮:৫৯:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৮:৫৯:০৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণে কড়াকড়ি, বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ছবি: সংগৃহীত

আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সম্ভাব্য স্বার্থের সংঘাত এড়াতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণ বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে। এ নির্দেশনার আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থায়নে আয়োজিত কার্যক্রমে অংশগ্রহণে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
 

বুধবার (১৩ মে) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ থেকে জারি করা এ নির্দেশনায় বলা হয়, সরকারি বা বেসরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে দেশে বা বিদেশে আয়োজিত কোনো প্রশিক্ষণ, সেমিনার বা ওয়ার্কশপে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রশিক্ষণার্থী বা প্রশিক্ষক—কোনো ভূমিকাতেই অংশ নিতে পারবেন না।
 

এছাড়া বাংলাদেশ ব্যাংকের সেবা গ্রহণকারী বা কেন্দ্রীয় ব্যাংকে পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশে আয়োজিত চুক্তিবহির্ভূত প্রশিক্ষণ বা সেমিনারেও অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। এর মাধ্যমে নীতিনির্ধারণী প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে অপ্রত্যাশিত প্রভাব বা স্বার্থসংঘাতের ঝুঁকি কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
 

তবে নির্দিষ্ট শর্তে কিছু ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। দেশে আয়োজিত সেমিনার বা আলোচনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রশিক্ষক বা বক্তা হিসেবে অংশ নিতে পারবেন, যদি তা হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ এর পূর্বানুমোদনপ্রাপ্ত হয়। তবে এসব ক্ষেত্রে আয়োজক সংস্থার কাছ থেকে কোনো ধরনের সম্মানী গ্রহণ করা যাবে না।
 

নির্দেশনায় আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের সঙ্গে স্বার্থের সংঘাত তৈরি হতে পারে—এমন কোনো প্রশিক্ষণ বা সেমিনারে সম্মানীর বিনিময়ে অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে সংশ্লিষ্টদের।

উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনের পর জারি করা এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।