ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

মধ্যস্থতায় পাকিস্তান: যুক্তরাষ্ট্রকে ইরানের ১৪ দফার শান্তি প্রস্তাব, যুদ্ধের মোড় ঘুরবে কি?

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ১২:২৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ১২:৩০:৩১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৩ বার পঠিত
মধ্যস্থতায় পাকিস্তান: যুক্তরাষ্ট্রকে ইরানের ১৪ দফার শান্তি প্রস্তাব, যুদ্ধের মোড় ঘুরবে কি? ছবি: সংগৃহীত
লেবাননসহ বিভিন্ন রণাঙ্গনে চলমান সংঘাতের স্থায়ী অবসান চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার একটি শান্তি পরিকল্পনা পেশ করেছে ইরান।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি প্রস্তাব দিয়েছিল। এর জবাবে তেহরান এই ১৪ দফা শান্তি পরিকল্পনা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পুরো কূটনৈতিক প্রক্রিয়ায় মধ্যস্থতার ভূমিকা পালন করছে পাকিস্তান।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে বলেন, যুদ্ধের স্থায়ী অবসান নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। তার মতে, এখন যুক্তরাষ্ট্র কূটনীতি নেবে নাকি সংঘাত চালিয়ে যাবে—সেটিই ভবিষ্যৎ পরিস্থিতি নির্ধারণ করবে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র দুই মাস সময়সীমাসহ একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তবে ইরান সেটি প্রত্যাখ্যান করে ৩০ দিনের মধ্যে সমাধানের প্রস্তাব দেয়।

ইরানের ১৪ দফা প্রস্তাবে উল্লেখযোগ্য শর্তগুলোর মধ্যে রয়েছে—ভবিষ্যতে সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, সীমান্তবর্তী এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহার, সব ধরনের নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধ প্রত্যাহার, বিদেশে জব্দ ইরানি সম্পদ ফেরত এবং লেবাননসহ সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।