ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা

বাগেরহাটে আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষতি, শতাধিক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৫-২০২৬ ০৯:১৭:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৬ ০৯:১৭:৪০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
বাগেরহাটে আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষতি, শতাধিক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত ছবি: সংগৃহীত

বাগেরহাট শহরে আকস্মিক এক ঝড়ে শতাধিক বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে অল্প সময়ের এই ঝড়ে শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যায়।
 

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে হালকা বৃষ্টির পর হঠাৎ করেই তীব্র দমকা হাওয়া শুরু হয়। মাত্র এক মিনিটেরও কম সময় স্থায়ী এই ঝড়ে শালতলা, সাধনার মোড়, পুরাতন কোর্ট মসজিদ এলাকা, রেলরোড, প্রেসক্লাব ও লঞ্চঘাটসহ বিভিন্ন স্থানে ঘরবাড়ির টিনের ছাউনি উড়ে যায় এবং পাকা স্থাপনার জানালার কাঁচ ভেঙে পড়ে। পাশাপাশি এসির আউটডোর ইউনিট, বিলবোর্ড, বৈদ্যুতিক মিটার এবং গাছপালা উপড়ে গিয়ে ব্যাপক ক্ষতির সৃষ্টি করে।
 

ঝড়ের প্রভাবে শহরের বিভিন্ন সড়কে গাছ পড়ে যোগাযোগে বিঘ্ন ঘটে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে বিদ্যুৎ বিভাগ রাত থেকেই মেরামত কাজ শুরু করে এবং শুক্রবার দুপুর নাগাদ বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়। সকালে ফায়ার সার্ভিসের সদস্যদের গাছ কেটে সড়ক পরিষ্কার করতে দেখা যায়।
 

ক্ষতিগ্রস্তদের বক্তব্য অনুযায়ী, ঝড়ের তীব্রতায় মুহূর্তের মধ্যেই ঘরবাড়ি ও দোকানের ছাউনি উড়ে যায় এবং অনেক স্থাপনায় ভাঙচুর ঘটে। বিভিন্ন এলাকায় সার, কীটনাশক, সিমেন্ট, কাপড়, ফার্নিচার, বেকারি ও অন্যান্য দোকানসহ অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়ে। কয়েকটি ভবনের ছাদের অংশ ধসে পড়ার খবরও পাওয়া গেছে। জেলা প্রশাসকের বাংলোতেও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
 

শহরের বাইরে জেলার বিভিন্ন স্থান থেকেও গাছ উপড়ে পড়া এবং মাঠের পাকা ধান নুয়ে পড়ার খবর মিলেছে, যা কৃষকদের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।
 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাটের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জরুরি ভিত্তিতে সড়ক পরিষ্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 

এদিকে জেলা প্রশাসন এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব সংগ্রহ করতে পারেনি। জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন উপজেলা থেকে তথ্য সংগ্রহ চলছে এবং ক্ষতির পরিমাণ অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রস্তুতি নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।