ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি

আল-আকসা প্রাঙ্গণে পুলিশি পাহারায় ইসরায়েলিদের প্রবেশ, বাড়ছে উত্তেজনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০৯:৩৩:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৯:৩৭:১০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
আল-আকসা প্রাঙ্গণে পুলিশি পাহারায় ইসরায়েলিদের প্রবেশ, বাড়ছে উত্তেজনা ছবি সংগৃহীত

অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে পুলিশি পাহারায় ইসরায়েলি বসতিস্থাপনকারীদের প্রবেশের ঘটনা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। সাম্প্রতিক সংঘাতের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর মুসল্লিদের জন্য পুনরায় খুলে দেওয়া এই পবিত্র স্থানে এমন প্রবেশ নিয়ে সমালোচনা দেখা দিয়েছে।
 

বৃহস্পতিবার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে কয়েক ডজন ইসরায়েলি বসতিস্থাপনকারী প্রবেশ করে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা। ঘটনাটি ঘটে জেরুজালেম এর প্রাচীরবেষ্টিত পুরোনো শহর এলাকায়, যেখানে ইসরায়েলি পুলিশ তাদের নিরাপত্তা দিয়ে প্রাঙ্গণে প্রবেশের সুযোগ করে দেয়।
 

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রবেশকারীদের একটি অংশ ডোম অব দ্য রক এর কাছে গিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে, যা ফিলিস্তিনিদের কাছে উসকানিমূলক হিসেবে বিবেচিত হয়েছে।
 

ইরান-সংঘাতের প্রেক্ষাপটে প্রায় ৪০ দিন বন্ধ থাকার পর সম্প্রতি আল-আকসা মুসল্লিদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়। এরপর ফিলিস্তিনিরা সেখানে নামাজ আদায় শুরু করেন। তবে একইসঙ্গে ইসরায়েলি কর্তৃপক্ষ বসতিস্থাপনকারীদের প্রবেশের অনুমতি দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
 

আল-আকসা মসজিদ ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান এবং ১৯৬৭ সালের পর থেকে এটি নিয়মিত উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। বিশেষ করে বসতিস্থাপনকারীদের প্রবেশ এবং মুসলিমদের ওপর বিধিনিষেধ আরোপের ঘটনা বারবার সংঘাতের জন্ম দিয়েছে।
 

মসজিদ প্রাঙ্গণটির প্রশাসনিক দায়িত্ব জর্ডানের আওকাফ মন্ত্রণালয়ের অধীনে থাকলেও নিরাপত্তা নিয়ন্ত্রণ করে ইসরায়েল। ফলে প্রবেশাধিকার নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছে।
 

এদিকে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির সম্প্রতি প্রাঙ্গণটি পরিদর্শন করে ইহুদি উপাসনাকারীদের জন্য আরও বেশি প্রবেশাধিকারের আহ্বান জানিয়েছেন। তার এমন অবস্থান নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।