ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

এফডিসি মোড়ে ঢাবি শিক্ষার্থীদের বাস দুর্ঘটনা, আহত অন্তত ৮

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ১১:২২:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ১১:২২:১৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
এফডিসি মোড়ে ঢাবি শিক্ষার্থীদের বাস দুর্ঘটনা, আহত অন্তত ৮ ছবি সংগৃহীত

রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮টার দিকে এফডিসি মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মহাখালী এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় বাসটি দুর্ঘটনায় পড়ে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন এবং তাদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, বাসটি আগে থেকেই ফিটনেসবিহীন ছিল। উড়ালসড়ক থেকে নামার সময় হঠাৎ একটি চাকা পাংচার হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা খায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-এর ফেসবুক পেজে জানানো হয়, ‘ক্ষণিকা’ পরিবহনের একটি বাস সকালে মগবাজার এলাকায় দুর্ঘটনায় পড়ে।

এদিকে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ জানিয়েছেন, তারা হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করার কাজ করছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।