ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর

চবিতে ব্র্যাক ব্যাংকের সহায়তায় চন্দ্রকলির উদ্যোগে দেড় হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচি

চন্দ্রকলি ফাউন্ডেশনের এই উদ্যোগে অতীশ দীপঙ্কর হল এলাকায় আট শতাধিক দুর্লভ ও ফলজ চারা রোপণ করা হয়েছে, চারাগুলোর যথাযথ পরিচর্যার আহ্বান উপাচার্যের।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৬:৫৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৬:৫৪:৪১ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
চবিতে ব্র্যাক ব্যাংকের সহায়তায় চন্দ্রকলির উদ্যোগে দেড় হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচি ছবি : প্রতিনিধি

পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ক্যাম্পাসকে আরও সবুজ ও নান্দনিক করে তুলতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেড় হাজারের বেশি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্র্যাক ব্যাংকের সহায়তায় চন্দ্রকলি ফাউন্ডেশনের এ উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয়ভাবে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’।


দুপুর ২টায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। এ সময় তিনি নিজেও বৃক্ষরোপণে অংশ নেন। কর্মসূচির আওতায় অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল এলাকায় আট শতাধিক গাছের চারা রোপণ করা হয়। একই উদ্যোগের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য এলাকায় পর্যায়ক্রমে প্রায় দেড় হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে।


কর্মসূচি উপলক্ষে সকাল ১১টা থেকেই হল এলাকায় শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা সমবেত হন। পরে নির্ধারিত স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে বৃক্ষরোপণের প্রস্তুতি সম্পন্ন করা হয়। এরপর বিভিন্ন প্রজাতির চারা রোপণের মধ্য দিয়ে শুরু হয় মূল কার্যক্রম।


কর্মসূচিতে ফলজ, ভেষজ, ঔষধি, বনজ ও সৌন্দর্যবর্ধক গাছের পাশাপাশি বিভিন্ন দুর্লভ প্রজাতির চারা রোপণ করা হয়। ক্যাম্পাসের প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক প্রজাতির গাছ নির্বাচনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। চন্দ্রকলি ফাউন্ডেশনের সভাপতি শাখাওয়াত উল্লাহ ও অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ.জি.এম. নিয়াজ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে।


উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা হলে ক্যাম্পাসের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে শীতকালীন ফুলের গাছগুলো প্রস্ফুটিত হলে ক্যাম্পাসে এক মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ তৈরি হবে। তবে শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে, যাতে সেগুলো বেড়ে ওঠার সুযোগ পায়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, হলের প্রভোস্ট ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান এবং ব্র্যাক ব্যাংক, চন্দ্রকলি ফাউন্ডেশন ও আওয়ার গ্রিন ক্যাম্পাসসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, চবির সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) ও আওয়ার গ্রিন ক্যাম্পাসের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ.জি.এম. নিয়াজ উদ্দিন, শহীদ মো. ফরহাদ হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. এইচ.এস. ফারুক আলম, আলাওল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আমান উল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন।


এ ছাড়া ব্র্যাক ব্যাংকের চট্টগ্রাম রিজিওনাল হেড মো. শহীদুল ইসলাম খান (মামুন), হাটহাজারী শাখার ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন, চন্দ্রকলি ফাউন্ডেশনের সভাপতি শাখাওয়াত উল্লাহ, হলের আবাসিক শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, আমন্ত্রিত অতিথি, আওয়ার গ্রিন ক্যাম্পাসের নেতৃবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, ব্র্যাক ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় ২০২৬ সালে দেশব্যাপী ৫০টি স্থানে ৫০ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। উদ্যোগের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হল ও শহীদ আবদুর রব হল এলাকাতেও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।