ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি

যুদ্ধবিরোধী অবস্থানে অনড় পোপ লিও, ট্রাম্পের সমালোচনার পরও শান্তির আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ১২:২৫:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ১২:২৫:১৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
যুদ্ধবিরোধী অবস্থানে অনড় পোপ লিও, ট্রাম্পের সমালোচনার পরও শান্তির আহ্বান ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমালোচনার মুখেও যুদ্ধের বিরুদ্ধে নিজের অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন পোপ চতুর্দশ লিও। তিনি বলেছেন, বিশ্বজুড়ে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তিনি শান্তি, সংলাপ ও পারস্পরিক সহযোগিতার পক্ষে কথা বলেই যাবেন।
 

সোমবার (১৩ এপ্রিল) আফ্রিকা সফরে আলজেরিয়া যাওয়ার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ১০ দিনের এই সফরে তিনি আফ্রিকার চারটি দেশ সফর করবেন। বিশ্বের প্রায় ১ কোটি ৪০ লাখ ক্যাথলিক খ্রিষ্টানের প্রধান ধর্মগুরু হিসেবে দায়িত্ব পালন করা পোপ লিও সাম্প্রতিক সময়ে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অবস্থানের প্রকাশ্য সমালোচনা করেছেন এবং যুদ্ধবিরোধী অবস্থান জোরালোভাবে তুলে ধরেছেন।
 

এর জেরে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে কড়া ভাষায় সমালোচনা করেন। এক পোস্টে তিনি পোপকে অপরাধ দমনে দুর্বল এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অযোগ্য বলে মন্তব্য করেন। এই প্রেক্ষাপটে পোপ লিও বলেন, তিনি কোনো ব্যক্তিগত বিতর্কে জড়াতে চান না, তবে ধর্মীয় বার্তার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষায়, যিশুখ্রিষ্টের শিক্ষা শান্তি ও মানবতার পক্ষে, সেটিকে ভিন্নভাবে ব্যবহার করা ঠিক নয়।
 

পোপ আরও বলেন, বিশ্বজুড়ে অসংখ্য নিরপরাধ মানুষ সংঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রাণ হারাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তার মতে, এই পরিস্থিতিতে বিকল্প পথ খুঁজে বের করা জরুরি এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা প্রয়োজন।

তিনি জোর দিয়ে বলেন, তার অবস্থান রাজনৈতিক নয়; বরং ধর্মীয় ও মানবিক দায়িত্ববোধ থেকেই তিনি শান্তির পক্ষে কথা বলেন। পোপের মতে, যারা শান্তি প্রতিষ্ঠায় কাজ করেন, তারা আশীর্বাদপ্রাপ্ত এবং মানবতার জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।