ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর

ট্রাম্পের হুমকির জবাবে তেহরান: ‘বর্বর শক্তি কখনোই বিজয়ী হবে না’

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ১১:৪৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ১১:৪৮:০৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
ট্রাম্পের হুমকির জবাবে তেহরান: ‘বর্বর শক্তি কখনোই বিজয়ী হবে না’ ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক কঠোর হুঁশিয়ারির জবাবে ইরান বলেছে, ‘বর্বর শক্তি’ কখনোই বিজয়ী হতে পারে না। দেশটির পক্ষ থেকে শান্তিপূর্ণ কূটনীতির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হলেও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন থাকার বার্তা দেওয়া হয়েছে।
 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, একটি সভ্য জাতির শক্তি তার সংস্কৃতি, যুক্তি ও ন্যায়সঙ্গত অবস্থানের ওপর নির্ভর করে, যা ‘ব্রুট ফোর্স’ বা বলপ্রয়োগের ওপর শেষ পর্যন্ত প্রাধান্য পাবে।
 

তিনি আরও উল্লেখ করেন, যে জাতি তার ন্যায্যতার প্রতি আস্থাশীল, সে তার সক্ষমতা ও সম্পদ ব্যবহার করে নিজস্ব অধিকার ও স্বার্থ রক্ষা করতে সক্ষম। এই বক্তব্যকে বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির সরাসরি প্রতিক্রিয়া হিসেবে দেখছেন।
 

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সম্ভাব্য সামরিক পদক্ষেপ এবং নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার মাধ্যমে চাপ সৃষ্টি করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
 

তবে তেহরান বারবারই বলছে, তারা কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখলেও জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেবে না। বর্তমান প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও দ্রুত কোনো সমাধান আসবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।