ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি

গাজীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, মহাসড়কে দুর্ঘটনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ১১:১১:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ১১:১১:০০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
গাজীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, মহাসড়কে দুর্ঘটনা ছবি সংগৃহীত

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় সোহাগ মিয়া (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় কোনাবাড়ী কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ মিয়া কালিয়াকৈরের চন্দ্রা এলাকা থেকে গাজীপুর চৌরাস্তার দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। কোনাবাড়ী কলেজ গেট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 

নিহত সোহাগ মিয়া নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার রামপুর গ্রামের বাসিন্দা। তিনি কালিয়াকৈরের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
 

দুর্ঘটনার খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এছাড়া দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও সংশ্লিষ্ট ট্রাকটি জব্দ করা হয়েছে।
 

পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হবে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।