ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

ইরানকে ট্রাম্পের চূড়ান্ত আল্টিমেটাম: মঙ্গলবারের মধ্যেই চুক্তি না হলে হামলার হুমকি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ১১:০৯:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ১১:০৯:৩৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
ইরানকে ট্রাম্পের চূড়ান্ত আল্টিমেটাম: মঙ্গলবারের মধ্যেই চুক্তি না হলে হামলার হুমকি ছবি সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে মঙ্গলবারকে (চূড়ান্ত সময়সীমা) ঘোষণা করে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি।
 

সোমবার (৬ এপ্রিল) হোয়াইট হাউসের সাউথ লনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান একটি প্রস্তাব দিয়েছে যা ‘গুরুত্বপূর্ণ’, তবে তা যুক্তরাষ্ট্রের প্রত্যাশা পূরণে যথেষ্ট নয়। তিনি জানান, যুদ্ধ দ্রুত শেষ হতে পারে যদি তেহরান নির্দিষ্ট কিছু শর্ত মেনে নেয়।
 

সময় বাড়ানোর সম্ভাবনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরান ইতোমধ্যে পর্যাপ্ত সময় পেয়েছে এবং মঙ্গলবারের পর আর সময়সীমা বাড়ানোর সম্ভাবনা ‘খুবই কম’। তার ভাষায়, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
 

সমালোচকদের যুদ্ধাপরাধ সংশ্লিষ্ট প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি এ বিষয়ে উদ্বিগ্ন নন এবং ইরানের পারমাণবিক সক্ষমতাকেই বড় হুমকি হিসেবে দেখছেন। তিনি পুনর্ব্যক্ত করেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।
 

এদিকে তেহরানের অবস্থান ভিন্ন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে ‘অযৌক্তিক’ ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, সময়সীমা নির্ধারণ এবং সামরিক হুমকির মধ্যে আলোচনায় বসা সম্ভব নয়।
 

বাঘাই আরও দাবি করেন, অস্থায়ী যুদ্ধবিরতি শত্রুপক্ষকে পুনরায় শক্তি সঞ্চয়ের সুযোগ করে দিতে পারে, যা ইরানের জন্য গ্রহণযোগ্য নয়। তিনি জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তাদের নিজস্ব শর্ত সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে পাঠিয়েছে।
 

উল্লেখ্য, চলমান যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলছে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।