ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

ভূমধ্যসাগরে ব্রিটিশ যুদ্ধজাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ১২:৪১:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ১২:৪১:৪০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
ভূমধ্যসাগরে ব্রিটিশ যুদ্ধজাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর ভূমধ্যসাগরে ব্রিটিশ যুদ্ধজাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হিজবুল্লাহ। ঘটনার সত্যতা ও ক্ষয়ক্ষতি নিয়ে আনুষ্ঠানিক তথ্য এখনো পাওয়া যায়নি।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবার পূর্ব ভূমধ্যসাগরে একটি যুদ্ধজাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যুদ্ধজাহাজটি লেবাননের ভেতরে হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি গণমাধ্যম বলছে, হামলার শিকার জাহাজটি ইসরায়েলি নয়, বরং ব্রিটিশ যুদ্ধজাহাজ।
 
বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, সম্প্রতি লেবানন উপকূলের বাইরে একটি সামুদ্রিক লক্ষ্যবস্তুতে হিজবুল্লাহ ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়ে। তারা ধারণা করেছিল, এটি একটি ইসরায়েলি যুদ্ধজাহাজ। ক্ষেপণাস্ত্রটি জাহাজটিতে আঘাত হানে এবং কিছু ক্ষতি হয়, তবে জাহাজটি তার মিশন চালিয়ে যেতে সক্ষম হয়। চ্যানেলটি অবশ্য হামলার সুনির্দিষ্ট সময় উল্লেখ করেনি।
 
এর আগে রবিবার হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, শনিবার ও রবিবার মধ্যরাতে তারা লেবানন উপকূল থেকে প্রায় ৬৮ নটিক্যাল মাইল দূরে একটি ‘ইসরায়েলি সামরিক যুদ্ধজাহাজ’ লক্ষ্য করে হামলা চালায়। গোষ্ঠীটি জানায়, জাহাজটি লেবাননের ভেতরে হামলার প্রস্তুতি নিচ্ছিল।
 
হিজবুল্লাহ আরও দাবি করে, কয়েক ঘণ্টা নজরদারির পর তারা একটি নৌ-ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায় এবং জাহাজটিতে তারা সরাসরি আঘাত হানে। চ্যানেল ১৪ দাবি করেছে, যে জাহাজটি আঘাতপ্রাপ্ত হয়েছে সেটি ইসরায়েলি নয়, বরং ব্রিটিশ।
 
তবে হিজবুল্লাহর এই দাবির বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। একইভাবে, ইসরায়েলি চ্যানেলের দাবির ব্যাপারে যুক্তরাজ্যের পক্ষ থেকেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।