ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

গাজীপুরে প্রতিমন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ, হাসপাতাল পরিচালকের অপসারণ দাবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০৬:৫৫:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০৬:৫৫:৫৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
গাজীপুরে প্রতিমন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ, হাসপাতাল পরিচালকের অপসারণ দাবি সংগৃহীত ছবি
 

গাজীপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতের গাড়ি আটকে স্থানীয়রা বিক্ষোভ করেছেন। এ সময় তারা শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে অপসারণ দাবি জানান। প্রতিমন্ত্রী অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
 

রোববার (৫ এপ্রিল) দুপুরেশহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এর আগে প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত সকালে টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে হাসপাতালটি পরিদর্শনে যান।
 

পরিদর্শন শেষে তিনি গাজীপুর সার্কিট হাউজে যাওয়ার পথে স্থানীয় লোকজন ব্যানার নিয়ে তার গাড়ির সামনে অবস্থান নেন। বিক্ষোভকারীরা হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে ধরেন।
 

স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিয়মিত নয় এবং রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা না দিয়ে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। এছাড়া জরুরি চিকিৎসা সরঞ্জাম অব্যবস্থাপনার কারণে অচল হয়ে আছে এবং হাসপাতালের পরিবেশও সন্তোষজনক নয় বলে দাবি করেন তারা।
 

এ সময় জেলা ড্যাবের সভাপতি ডা. আলী আকবর পলান বলেন, অভিযুক্ত পরিচালক তাদের সংগঠনের সদস্য নন এবং তার বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অভিযোগ রয়েছে।
 

প্রতিমন্ত্রী বিক্ষোভকারীদের বক্তব্য শুনে বিষয়টি তদন্তের আশ্বাস দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।