ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর

ট্রাম্পের ‘বিশৃঙ্খল নীতি’র অংশ হবে না অস্ট্রিয়া: আকাশসীমা ব্যবহারে কড়া হুঁশিয়ারি ভাইস চ্যান্সেলরের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০১:২২:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০১:২২:২৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
ট্রাম্পের ‘বিশৃঙ্খল নীতি’র অংশ হবে না অস্ট্রিয়া: আকাশসীমা ব্যবহারে কড়া হুঁশিয়ারি ভাইস চ্যান্সেলরের ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত 'বিশৃঙ্খল পররাষ্ট্র নীতি'র কঠোর সমালোচনা করেছেন অস্ট্রিয়ার ভাইস চ্যান্সেলর আন্দ্রেয়াস বাবলার। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, অস্ট্রিয়া কোনোভাবেই ট্রাম্পের এই নীতির অংশ হবে না এবং দেশের 'নিরপেক্ষতা' রক্ষায় কোনো আপস করা হবে না।

শনিবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বাবলার এই কড়া অবস্থান ব্যক্ত করেন। বিশেষ করে অস্ট্রিয়ার আকাশসীমা ব্যবহার করে মার্কিন সামরিক উড়োজাহাজ চলাচলের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।

নিরপেক্ষতা নিয়ে কঠোর অবস্থান ভাইস চ্যান্সেলর আন্দ্রেয়াস বাবলার লিখেছেন, "অস্ট্রিয়ার আকাশসীমা দিয়ে মার্কিন সামরিক বিমানের যাতায়াতের বিষয়টি মাথায় রেখে একটি স্পষ্ট সীমারেখা টানা প্রয়োজন। আমাদের নিরপেক্ষতার নীতি নিয়ে কোনো আলোচনা হতে পারে না এবং বর্তমান পরিস্থিতিতে এটি কঠোরভাবে বজায় রাখতে হবে।"

তিনি আরও উল্লেখ করেন, যেসব সামরিক ফ্লাইট সরাসরি যুদ্ধক্ষেত্রে যাচ্ছে না কিন্তু পরোক্ষভাবে সামরিক তৎপরতায় সহায়তা করছে, সেগুলোকেও এখন থেকে বিশেষ নজরদারি বা স্কুটিনির মুখোমুখি হতে হবে। বাবলার জোর দিয়ে বলেন, "আমরা ট্রাম্পের বিশৃঙ্খল নীতির অংশ নই এবং এক্ষেত্রে আমরা এক ইঞ্চিও ছাড় দেব না।"

সূত্র: আনাদুলু

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।