ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

পাল্টা আঘাতে জ্বলছে ইসরায়েলি স্থাপনা: ট্রাম্পের হুমকির মুখে যুদ্ধের নতুন মোড়ে মধ্যপ্রাচ্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০১:১৩:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০১:১৩:৪৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
পাল্টা আঘাতে জ্বলছে ইসরায়েলি স্থাপনা: ট্রাম্পের হুমকির মুখে যুদ্ধের নতুন মোড়ে মধ্যপ্রাচ্য ছবি: সংগৃহীত
ইরানের খুজেস্তান প্রদেশজুড়ে অন্তত ছয়টি পেট্রোকেমিক্যাল কারখানায় বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ঘটে হতাহতের ঘটনাও। জবাবে, এবার ইসরাইলি পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের সেনাবাহিনী।

ইরানি সংবাদ সংস্থা তাসনিম-এর শেয়ার করা এক বিবৃতি অনুসারে, ইরানের সামরিক বাহিনী জানিয়েছে যে তারা দক্ষিণ ইসরাইলের ডিমোনার নিকটবর্তী পেট্রোকেমিক্যাল শিল্পগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

ডিমোনায় ইসরাইলের প্রধান পারমাণবিক স্থাপনাও অবস্থিত। খবর আল জাজিরা’র।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনী ড্রোন দিয়ে কুয়েতের বুবিয়ান দ্বীপে মার্কিন সেনাবাহিনীর স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।

এদিকে, আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) হামলা চালিয়ে ইরানে সব কিছু গুড়িয়ে এক করে দেয়া হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৫ এপ্রিল) ট্রুথ সোশ্যালের এক পোস্টে এ হুমকি দেন তিনি। তবে এর পরপরই আবার ভিন্ন সুরে কথা বলেছেন তিনি।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, রোববার হুমকি দিয়ে পোস্ট দেয়ার কিছুক্ষণ পর ট্রাম্প আবার আশা প্রকাশ করেছেন যে, সোমবারের (৬ এপ্রিল) মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি হবে। 

মার্কিন প্রেসিডেন্ট ফক্স নিউজকে বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে এবং তিনি বিশ্বাস করেন সোমবারের মধ্যে তেহরানের সঙ্গে একটি চুক্তি সম্ভব।

তবে ইরান বারবার জোর দিয়ে বলেছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করেনি।

সূত্র: বিবিসি, আল জাজিরা

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।