ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

যুদ্ধ থামাতে পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে প্রস্তুত জেলেনস্কি: মধ্যস্থতায় এরদোয়ান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০১:০৫:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০১:০৫:৫০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
যুদ্ধ থামাতে পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে প্রস্তুত জেলেনস্কি: মধ্যস্থতায় এরদোয়ান ছবি: সংগৃহীত
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে ইস্তাম্বুলে বৈঠকের পর এ কথা জানান তিনি।

ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলা আরও তীব্র হয়েছে। হতাহত হচ্ছে বহু মানুষ। খারকিভ অঞ্চলে একাধিক শহর ও গ্রামে সামরিক অভিযানে প্রাণহানি ঘটেছে, সুমি অঞ্চলে ড্রোন নিক্ষেপ করলে শিশুসহ আহত হন অনেকে। দক্ষিণ-পূর্বাঞ্চলের নিকোপোলে একটি বাজারে ড্রোন আঘাতে কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হন। দোনেৎস্কেও প্রাণহানির খবর মিলেছে।

ইউক্রেনের দাবি, একরাতে প্রায় তিন শতাধিক ড্রোন ছুড়েছে রাশিয়া, যার বেশিরভাগই ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে। তবে কিছু ড্রোন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে এবং বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।

জবাবে, রাশিয়ার রোস্তভ অঞ্চলে হামলা চালায় ইউক্রেনীয় সেনারা। যেখানে হতাহত ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আজভ সাগরে একটি কার্গো জাহাজেও আগুন লাগে।

এমন পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে ইস্তাম্বুলে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এরদোয়ান আবারও রাশিয়া-ইউক্রেন সংলাপের আহ্বান জানান এবং কৃষ্ণসাগরে নিরাপদ নৌ চলাচল ও জ্বালানি সরবরাহের নিরাপত্তার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে ইউক্রেনের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর কথাও তুলে ধরেন।

জেলেনস্কি জানিয়েছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত।

‘যেকোনো ফরম্যাটে’ নেতাদের পর্যায়ে বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে আলোচনা আয়োজনের উদ্যোগকে স্বাগত জানায় কিয়েভ। জেলেনস্কি জানান, যুদ্ধ থামাতে কূটনৈতিক পথকে সক্রিয় করার ওপর জোর দিচ্ছে ইউক্রেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।