ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

চাঁদের ‘গ্র্যান্ড ক্যানিয়ন’ দেখল মানুষ: আর্টেমিস-২ নভোচারীদের ক্যামেরায় ধরা পড়ল বিরল দৃশ্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০১:০২:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০১:০২:০১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৫ বার পঠিত
চাঁদের ‘গ্র্যান্ড ক্যানিয়ন’ দেখল মানুষ: আর্টেমিস-২ নভোচারীদের ক্যামেরায় ধরা পড়ল বিরল দৃশ্য ছবি: সংগৃহীত
চাঁদের পথে যাত্রার দুই-তৃতীয়াংশ অতিক্রম করে আগে কখনো মানুষের চোখে ধরা না পরা বিরল দৃশ্য ধারণ করেছেন আর্টেমিস-২ মিশনের নভোচারীরা। মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানায়, ১০ দিনের এই অভিযানের চতুর্থ দিনে রোববার (৫ এপ্রিল) নভোচারীরা পৃথিবী থেকে প্রায় ৩ লাখ ২১ হাজার কিলোমিটার দূরে এবং চাঁদ থেকে প্রায় ১ লাখ ৩২ হাজার কিলোমিটার দূরত্বে অবস্থান করছিলেন। খবর জিও নিউজের।

নভোচারীরা যে ছবিগুলো পাঠিয়েছেন, তাতে চাঁদের বিশাল ‘ওরিয়েন্টালে বেসিন’ স্পষ্টভাবে দেখা গেছে। এটি একটি বৃহৎ গহ্বর, যা আগে কেবল মহাকাশযানের ক্যামেরায় ধরা পড়েছিল, কিন্তু এবার প্রথমবারের মতো মানুষের চোখে সরাসরি দেখা সম্ভব হয়েছে।

নভোচারি ক্রিসটিনা কোচ বলেন, এই গহ্বরটি চাঁদের ‘গ্র্যান্ড ক্যানিয়ন’ নামে পরিচিত এবং এটি দেখার অভিজ্ঞতা ছিল অসাধারণ।

এই অভিযানের পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হলো ‘লুনার প্রভাব বলয়’-এ প্রবেশ, যেখানে চাঁদের মহাকর্ষ পৃথিবীর তুলনায় বেশি প্রভাব ফেলবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে নভোচারীরা চাঁদের চারপাশ ঘুরে ইতিহাসে সবচেয়ে দূরত্বে ভ্রমণকারী মানুষ হিসেবে নতুন রেকর্ড গড়তে পারেন।

এই মিশনে অংশ নেয়া চার নভোচারী হলেন রেইড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিসটিনা কোচ ও জেরেমি হেনসেন। তাদের এই অভিযান ভবিষ্যতে চাঁদে মানব উপস্থিতি ও মঙ্গল গ্রহে যাত্রার পথ প্রস্তুত করবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।